Headlines

দায়িত্ব পালন করতে গিয়েই অকাল প্রয়াণ, বাবা হারাল দুই শিশু

মেলাঘর বটতলীর বাসিন্দা ও MPW কর্মী প্রসেনজিৎ দাসের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার, সহকর্মী ও এলাকাজুড়ে।শারীরিক অসুস্থতা সত্ত্বেও নিজের কর্তব্যকে অগ্রাধিকার দিয়ে উরমাই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ডিউটিতে যোগ দিয়েছিলেন প্রসেনজিৎ। কর্মরত অবস্থায় হঠাৎ মাথা ঘুরে পড়ে যান তিনি। দ্রুত মেলাঘর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।করোনা মহামারীর কঠিন সময়েও জীবনের ঝুঁকি…

Read Full News

বিদ্যাসাগরকাণ্ডে এবার পাল্টা অভিযোগ বিজেপির

বিদ্যাসাগরের ঘটনাকে কেন্দ্র করে এবার পাল্টা অভিযোগ তুললেন বিজেপি কর্মীরা। ঘটনার জন্য অন্য পক্ষকে দায়ী করে নিজেদের বক্তব্য সংবাদমাধ্যমের সামনে তুলে ধরেন তাঁরা। ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানউতোর আরও বাড়ল।

Read Full News

যোগেন্দ্রনগরে সিপিআইএম পার্টি অফিসে হামলা, ভাঙচুর

যোগেন্দ্রনগর এলাকায় সিপিআইএমের পার্টি অফিসে দুষ্কৃতকারীদের হামলা ও ভাঙচুরের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, হামলাকারীরা পার্টি অফিসে ঢুকে চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে।ঘটনার জেরে স্থানীয় রাজনৈতিক মহলে উত্তেজনা তৈরি হয়েছে। পার্টি অফিসে হামলার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে দলীয় নেতৃত্ব।ঘটনার খবর পেয়ে সংশ্লিষ্ট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে…

Read Full News

নিখোঁজ ব্যক্তির মৃতদেহ উদ্ধার পুকুরে, কুমারঘাটে চাঞ্চল্য

কুমারঘাটের পণ্ডিত দীনদয়াল সরণী এলাকায় একটি পুকুর থেকে এক নিখোঁজ ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত ব্যক্তির নাম উত্তম চৌধুরী, বয়স ৫২ বছর।জানা গেছে, উত্তম চৌধুরীর স্থায়ী বাড়ি সাব্রুমের মানিকগড় এলাকায়। তবে তিনি বর্তমানে কুমারঘাটের পণ্ডিত দীনদয়াল সরণী এলাকায় বসবাস করতেন। সম্প্রতি তিনি নিখোঁজ ছিলেন বলে জানা যায়।এরপর স্থানীয়রা একটি পুকুরে তাঁর মৃতদেহ দেখতে…

Read Full News

অফিসে হামলা ও গাড়ি ভাঙচুর, আক্রান্ত টিএসআর জওয়ান

অফিস চত্বরে হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে বিশ্রামগঞ্জ আরডি অফিস এলাকায়। ঘটনায় এক টিএসআর জওয়ান আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।অভিযোগ, অফিস চত্বরে হঠাৎ করে হামলার ঘটনা ঘটে। এসময় একটি গাড়ি ভাঙচুর করা হয় এবং পরিস্থিতি সামাল দিতে গিয়ে টিএসআর জওয়ান আক্রান্ত হন। ঘটনার পর অফিস চত্বরে আতঙ্ক ও উত্তেজনা তৈরি…

Read Full News

মন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ, ২৮ আগস্ট থেকে সড়ক-রেল অবরোধের হুঁশিয়ারি

দাবি পূরণ না হওয়ায় মন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে ফের আন্দোলনের হুঁশিয়ারি দিলেন আত্মসমর্পণকারী জঙ্গিরা। আগামী ২৮ আগস্ট থেকে জাতীয় সড়ক ও রেলপথ অবরোধ করার কথা জানিয়েছেন তারা।আন্দোলনকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিভিন্ন দাবি নিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করা হলেও এখনও প্রত্যাশিত সমাধান মেলেনি। সংশ্লিষ্ট মন্ত্রীর ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তারা।দাবিগুলি দ্রুত কার্যকর না হলে…

Read Full News

ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সাহায্যের দাবিতে ডেপুটেশন

ভারী বৃষ্টিপাতের জেরে ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত আর্থিক সহায়তা প্রদানসহ একাধিক দাবিতে বামুটিয়া মহকুমা কৃষি তত্ত্বাবধায়ক দপ্তরে ডেপুটেশন দিল সারা ভারত কৃষক সভার মোহনপুর মহকুমা কমিটি।কৃষক সভার দাবি, গত ২২ আগস্টের ভারী বৃষ্টিতে মোহনপুর মহকুমার বিভিন্ন এলাকার কৃষিজমি জলমগ্ন হয়ে পড়ে। বিশেষ করে বামুটিয়া এলাকায় ধানসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর ফলে বহু কৃষক আর্থিকভাবে…

Read Full News

তালাবদ্ধ বাড়িতে দুঃসাহসিক চুরি, গয়না ও নগদ টাকা লুট

মেলাঘরের চর এলাকায় তালাবদ্ধ একটি বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বাড়ির মালিকের অনুপস্থিতির সুযোগ নিয়ে ঘরে ঢুকে সোনা ও রুপোর গয়না সহ নগদ টাকা নিয়ে চম্পট দিয়েছে চোরের দল।স্থানীয় সূত্রে জানা যায়, মৃত সুভাষ সাহার স্ত্রী মিনতি সাহা পারিবারিক কাজে গত রাতে বিশালগড়ে এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। সেই সুযোগে দুষ্কৃতীরা বাড়ির পেছনের দরজার ভেতরের…

Read Full News

শিক্ষক সংকটে পেঁচারথলে জাতীয় সড়ক অবরোধ পড়ুয়াদের

শিক্ষক সংকটের প্রতিবাদে ফের রাস্তায় নামল পেঁচারথলের নবীনচড়া দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। সোমবার সকাল থেকে আসাম–আগরতলা ৮ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় পড়ুয়ারা।হাতে প্লে-কার্ড নিয়ে জাতীয় সড়কে বসে পড়ে শিক্ষকের দাবিতে সরব হয় আন্দোলনকারীরা। অবরোধের জেরে নবীনচড়া এলাকায় জাতীয় সড়কের দু’পাশে দীর্ঘক্ষণ যানবাহন আটকে পড়ে। ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়…

Read Full News

লেফুঙ্গায় বাড়ির মালিকের অনুপস্থিতিতে দুঃসাহসিক চুরি

লেফুঙ্গা থানাধীন লেফুঙ্গা ওয়াসিকা এলাকায় বাড়ির মালিকের অনুপস্থিতির সুযোগে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, বাড়ি ফাঁকা থাকার সুযোগে চোরের দল ঘরে ঢুকে দুটি গ্যাস সিলিন্ডার, একটি ইনভার্টার এবং বিয়েতে পাওয়া প্রায় ৫০টি পাসরা-সহ বিভিন্ন সামগ্রী নিয়ে যায়।বাড়ির মালিক শিবা দেববর্মার দাবি, পরিবারের সদস্যরা বাড়িতে না থাকার সুযোগেই এই চুরির ঘটনা ঘটে। ঘটনায় সমীর দেববর্মা নামে…

Read Full News