Headlines

বি সি আই চেয়ারম্যানের অপসারণের দাবিতে আগরতলায় আইনজীবীদের বিক্ষোভ

আগরতলা, ২১ আগস্ট: বার কাউন্সিল অব ইন্ডিয়া (BCI)-এর চেয়ারম্যান মানন কুমার মিশ্রের অপসারণের দাবিতে শুক্রবার প্রতিবাদ কর্মসূচি পালন করল অল ইন্ডিয়া লইয়ার্স ইউনিয়ন, ত্রিপুরা স্টেট কমিটি। সারা দেশের কর্মসূচির অংশ হিসেবে আগরতলা জর্জ কোর্টের পশ্চিম গেটে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।সংগঠনের অভিযোগ, বি সি আই-এর মতো গুরুত্বপূর্ণ সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে ক্ষমতা একজনের হাতে কেন্দ্রীভূত হয়ে…

Read Full News

৩৯ নম্বর ওয়ার্ডে শারদ সম্মান ২০২৬, সাংবাদিক সম্মেলনে পুর নিগম

আগরতলা পুর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ডে ২০২৬ সালের শারদ সম্মানকে সামনে রেখে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ৩৯ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর সহ অন্যান্যরা।এদিন শারদ সম্মান ২০২৬-এর বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পুজো কমিটিগুলির উৎসাহিত করা এবং সুষ্ঠু ও সুন্দরভাবে শারদ উৎসব আয়োজনের…

Read Full News

প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন, একাধিক ইস্যুতে বক্তব্য

ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে দলের পক্ষ থেকে সাম্প্রতিক বিভিন্ন বিষয় ও রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে বক্তব্য তুলে ধরা হয়।এদিন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি দলের অবস্থান ও দাবি-দাওয়ার বিষয়গুলিও তুলে ধরেন কংগ্রেস নেতৃত্ব। সাংবাদিক সম্মেলনকে কেন্দ্র করে প্রদেশ কংগ্রেস ভবনে দলীয় কর্মী-সমর্থকদের উপস্থিতিও লক্ষ্য করা যায়।

Read Full News

শিক্ষা পরিকাঠামোয় নতুন গতি, ২৪০ স্কুলে ভার্চুয়াল ক্লাসরুম

আগরতলার পিএম শ্রী এডি নগর ইংলিশ মিডিয়াম স্কুলে নতুন ভবনের উদ্বোধন ও একটি নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। একই অনুষ্ঠানে ‘নকশা’ (NAKSHA) কর্মসূচির সূচনা এবং রাজ্যের ২৪০টি স্কুলে ভার্চুয়াল ক্লাসরুম পরিষেবা চালু করা হয়।শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার আরও বাড়ানো এবং স্কুলগুলির পরিকাঠামো উন্নত করার লক্ষ্যেই এই উদ্যোগ বলে জানা গেছে। ভার্চুয়াল ক্লাসরুম চালুর ফলে প্রত্যন্ত…

Read Full News

মন্ত্রীর সঙ্গে দেখা না হওয়ায় ক্ষোভ, ২৮ আগস্ট ফের অবরোধের হুঁশিয়ারি

মহাকরণে মন্ত্রী বিকাশ দেববর্মার সঙ্গে দেখা করতে না পেরে ক্ষোভ প্রকাশ করলেন আত্মসমর্পণকারী বিভিন্ন জঙ্গিগোষ্ঠীর সদস্যরা। দাবি-দাওয়া নিয়ে দীর্ঘদিন ধরে প্রশাসনের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করলেও সমস্যার সমাধান না হওয়ার অভিযোগ তাঁদের।এদিন মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ না হওয়ায় ক্ষুব্ধ হয়ে আগামী ২৮ আগস্ট রাস্তা ও রেলপথ অবরোধের কর্মসূচি ঘোষণা করার কথা জানান আত্মসমর্পণকারী গোষ্ঠীগুলির প্রতিনিধিরা।তাঁদের দাবি, দ্রুত…

Read Full News

পুলিশ লাইনে ই-অটো চালকদের বিক্ষোভ, ট্রাফিক দপ্তরের বিরুদ্ধে ক্ষোভ

আগরতলায় পুলিশ লাইন মাঠে সমস্ত ইলেকট্রিক অটো এনে রাখাকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়েছেন অটোচালকরা। ট্রাফিক দপ্তরের এই পদক্ষেপের প্রতিবাদে পুলিশ লাইন মাঠেই বিক্ষোভে সামিল হন একাধিক ই-অটো চালক।চালকদের অভিযোগ, কোনো নির্দিষ্ট কারণ দেখিয়ে তাদের ইলেকট্রিক অটো মাঠে এনে রাখা হয়েছে। এতে তাদের দৈনন্দিন রোজগার ব্যাহত হচ্ছে এবং সমস্যায় পড়েছেন বহু চালক ও তাদের পরিবার।ঘটনার…

Read Full News

কিস্তি বকেয়া, গ্রাহককে মারধরের অভিযোগ চোলা ফাইন্যান্সের বিরুদ্ধে

গাড়ির কিস্তি নির্ধারিত সময়ে পরিশোধ করতে না পারায় এক গ্রাহকের উপর দৈহিক আক্রমণের অভিযোগ উঠেছে চোলা ফাইন্যান্সের বিরুদ্ধে। অভিযোগ, কিস্তি আদায়ের জন্য চাপ সৃষ্টি করার পাশাপাশি ওই গ্রাহকের সঙ্গে দুর্ব্যবহার ও শারীরিকভাবে হেনস্তা করা হয়।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। গ্রাহকের অভিযোগ, আর্থিক সমস্যার কারণে সময়মতো কিস্তি পরিশোধ করা সম্ভব না হওয়ায় তাকে চাপ দেওয়া…

Read Full News

বর্ধিত বিদ্যুৎ বিলের ১০০% দায় নেবে রাজ্য সরকার: রতন লাল নাথ

আগরতলা, ২১ আগস্ট: সাধারণ বিদ্যুৎ গ্রাহকদের জন্য বড় স্বস্তির ঘোষণা রাজ্য সরকারের। শুক্রবার আগরতলার সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে মন্ত্রী রতন লাল নাথ জানান, গত মে মাস থেকে তৈরি হওয়া বর্ধিত বিদ্যুৎ বিলের বোঝা রাজ্য সরকার ১০০ শতাংশ বহন করবে।মন্ত্রী জানান, বর্ধিত বিদ্যুৎ বিলের ক্ষেত্রে বিভিন্ন সংস্থারও অংশীদারিত্ব রয়েছে। BSNL ও রেলওয়ের মতো সংস্থাগুলিকে বর্ধিত বিলের ১৫…

Read Full News

তিন বছরেও রাস্তা সারাই নেই, টায়ার জ্বালিয়ে ই-অটো চালকদের বিক্ষোভ

কৈলাসহর, ২১ আগস্ট: দীর্ঘদিন ধরে রাস্তা সংস্কার না হওয়ায় ক্ষোভে ফেটে পড়লেন ই-অটো চালকরা। শুক্রবার রাঙাউটি–কৈলাসহর ডাকবাংলো সড়কের বেহাল দশার প্রতিবাদে টিলাবাজারে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা।অবরোধকারীদের অভিযোগ, প্রায় তিন বছর ধরে সড়কটির স্থায়ী সংস্কার হয়নি। প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে নির্মাণের কয়েক মাসের মধ্যেই রাস্তার বিভিন্ন অংশ ভেঙে যেতে শুরু করে। বারবার দাবি…

Read Full News

সরকারি ছাগল বিতরণে অনিয়মের অভিযোগ, সুবিধাভোগীর দাবি—‘দুর্বল ছাগল পেয়েছিলাম’

বামুটিয়া, ২১ আগস্ট: বামুটিয়া কৃষি মহকুমার উদ্যোগে সুবিধাভোগীদের মধ্যে ছাগল বিতরণকে ঘিরে উঠল একাধিক প্রশ্ন। অভিযোগ, জুলাই মাসের শেষ দিকে ৩৯ জন সুবিধাভোগীর মধ্যে দু’টি করে ছাগল বিতরণ করা হলেও প্রকল্পের পরবর্তী পর্যবেক্ষণ নিয়ে প্রশ্ন রয়েছে।পূর্ব বামুটিয়া পঞ্চায়েতের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা পরেশ তাঁতী জানান, তিনিও দু’টি ছাগল পেয়েছিলেন। তাঁর দাবি, একটি ছাগল বিতরণের প্রায়…

Read Full News