Headlines

শ্রমিক পরিষেবায় ডিজিটাল ছোঁয়া, চালু ‘ডিজিটাল লেবার চক’ অ্যাপ

আগরতলায় শ্রম দপ্তরের উদ্যোগে চালু হলো ‘ডিজিটাল লেবার চক’ অ্যাপ। শ্রম দপ্তরের একতলার কনফারেন্স হলে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে অ্যাপটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রম দপ্তরের মন্ত্রী টিংকু রায়সহ দপ্তরের অন্যান্য আধিকারিকরা। ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে শ্রমিকদের সঙ্গে পরিষেবা ও সুযোগ-সুবিধার সংযোগ আরও সহজ ও কার্যকর করার লক্ষ্যেই এই উদ্যোগ বলে জানা গেছে।নতুন এই…

Read Full News

জল নেই, পরিকাঠামো বেহাল! পূর্ণ জয় রিয়াংপাড়া স্কুলে চরম দুর্ভোগ

শান্তিরবাজার, ২১ আগস্ট: পানীয় জল, শৌচাগার, রাস্তা ও বিদ্যালয়ের পরিকাঠামোগত সংকট ঘিরে ক্ষোভ বাড়ছে শান্তিরবাজার মহকুমার গাদ্দাং এলাকার পূর্ণ জয় রিয়াংপাড়া নিম্ন বুনিয়াদি বিদ্যালয়কে ঘিরে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে একাধিক সমস্যার মধ্যেই পড়াশোনা করতে হচ্ছে পড়ুয়াদের।অভিযোগ, বিদ্যালয়ে পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা নেই। নলকূপ বা জল সরবরাহের ব্যবস্থা থাকলেও বর্তমানে তা প্রয়োজনের তুলনায় অপর্যাপ্ত। একইসঙ্গে বিদ্যালয়ের…

Read Full News

বাড়ি বাড়ি বর্জ্য সংগ্রহের বালতি, স্বচ্ছ শহরের পথে শান্তিরবাজার

শান্তিরবাজার, ২১ আগস্ট: পরিচ্ছন্ন ও আবর্জনামুক্ত শহর গড়ার লক্ষ্যে নতুন উদ্যোগ নিল শান্তিরবাজার পৌর পরিষদ। স্বচ্ছ ভারত মিশনের ভাবনাকে সামনে রেখে বৃহস্পতিবার ১৩, ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ডের প্রতিটি বাড়িতে বর্জ্য সংগ্রহের বালতি বিতরণ করা হয়।পৌর পরিষদের উদ্যোগে শুরু হওয়া এই কর্মসূচির লক্ষ্য, বাড়ির আবর্জনা নির্দিষ্ট পাত্রে সংগ্রহ করে শহরকে আরও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা। কর্মসূচিতে উপস্থিত…

Read Full News

গোমতীর উন্নয়ন নিয়ে দিশা কমিটির বৈঠক, প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখলেন কৃতি দেবী

গোমতী জেলার সার্বিক উন্নয়ন, কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন এবং প্রশাসনিক কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। উদয়পুর সার্কিট হাউসের কনফারেন্স হলে জেলা উন্নয়ন সমন্বয় ও পর্যবেক্ষণ কমিটি বা দিশা কমিটির এই বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে সভাপতিত্ব করেন ত্রিপুরা পূর্ব লোকসভা কেন্দ্রের সাংসদ তথা গোমতী জেলা দিশা কমিটির সহ-সভাপতি কৃতি দেবী দেববর্মা।…

Read Full News

দাবি আদায়ে রাস্তায় অঙ্গনওয়াড়ি কর্মী-সহায়িকারা, অবরোধে যানজট

বিভিন্ন দাবি-দাওয়া আদায়ের দাবিতে আগরতলার অভয়নগর মালঞ্চ এলাকার সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করলেন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা।তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিভিন্ন দাবি প্রশাসনের কাছে জানানো হলেও এখনও সেগুলির কার্যকর সমাধান হয়নি। দাবি পূরণের জন্য দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বিক্ষোভকারীরা।অবরোধের জেরে সংশ্লিষ্ট সড়কে যান চলাচল ব্যাহত হয় এবং সাময়িকভাবে যানজটের সৃষ্টি…

Read Full News

৩৫তম মনিপুরী ভাষা দিবসকে ঘিরে আগরতলায় বর্ণাঢ্য মিছিল

৩৫তম মনিপুরী ভাষা দিবসকে সামনে রেখে আগরতলায় আয়োজিত হলো বিশেষ মিছিল। মনিপুরী সমাজের উদ্যোগে আগরতলা টাউন হলের সামনে থেকে এই মিছিলের সূচনা হয়।ভাষা ও সংস্কৃতির প্রতি ভালোবাসা এবং ঐতিহ্যকে সংরক্ষণের বার্তা নিয়ে মিছিলে মনিপুরী সমাজের বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করেন। নিজেদের মাতৃভাষা ও সাংস্কৃতিক ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করার আহ্বান উঠে আসে এই কর্মসূচিতে।আয়োজকদের বক্তব্য, নতুন…

Read Full News

রেলস্টেশনে ২৫ কেজি গাঁজা উদ্ধার, তিন মহিলা আটক!

আগরতলার যোগেন্দ্রনগর রেলস্টেশনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ২৫ কেজি গাঁজা উদ্ধার করেছে পূর্ব থানার পুলিশ। ঘটনায় তিন মহিলাকে আটক করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, আটক মহিলারা বিহারের বাসিন্দা। তাদের কাছ থেকে উদ্ধার হওয়া গাঁজা আগরতলা থেকে বিহারে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে ছিল বলে প্রাথমিকভাবে পুলিশের অনুমান। আটক তিন মহিলার নাম মোনাকিয়া দেবী, রিকু দেবী…

Read Full News

শাটার ভেঙে মার্বেল হাউসে দুঃসাহসিক চুরি, খোয়া গেল লক্ষাধিক টাকা!

গতকাল রাতে পূর্ব থানা সংলগ্ন জয়পুর মার্বেল হাউসে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, গভীর রাতে দোকানের শাটার ভেঙে ভিতরে ঢোকে চোরের দল। এরপর ক্যাশ বাক্স থেকে লক্ষাধিক টাকা নিয়ে চম্পট দেয় তারা।ঘটনার পর দোকানে চাঞ্চল্যের সৃষ্টি হয়। চুরির ঘটনায় ক্ষোভ উগরে দেন দোকানের ম্যানেজার। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে পুলিশ। আশপাশের এলাকার…

Read Full News

পাঁচ মোবাইলসহ চোর গ্রেফতার, অভয়নগরে পুলিশের সাফল্য

আগরতলার অভয়নগর আউটপোস্টের পুলিশের তৎপরতায় পাঁচটি মোবাইল ফোনসহ এক সন্দেহভাজন চোরকে আটক করা হয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তে উদ্ধার হওয়া মোবাইলগুলির বিষয়ে তথ্য সংগ্রহের পাশাপাশি আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, সে বিষয়েও তদন্ত শুরু করেছে পুলিশ। উদ্ধার হওয়া মোবাইলগুলির প্রকৃত মালিকদের শনাক্ত করার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

Read Full News

৪০০ পড়ুয়ার জন্য শিক্ষক মাত্র ৪, স্কুলে তালা ঝুলিয়ে বিক্ষোভ!

কুমারঘাট মহকুমার কাঞ্চনবাড়ি ধনসিংহ চৌধুরী ইংলিশ মিডিয়াম মেমোরিয়াল এইচএস স্কুলের মর্নিং সেকশনে তীব্র শিক্ষক সংকটের অভিযোগে উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রায় ৪০০ জন পড়ুয়ার জন্য শিক্ষক রয়েছেন মাত্র ৪ জন—এমন অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা।সমস্যার দ্রুত সমাধানের দাবিতে ছেলে-মেয়েদের সঙ্গে নিয়ে রাস্তায় নেমে বিক্ষোভ দেখান অভিভাবকরা। একপর্যায়ে স্কুলের গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়। তাঁদের অভিযোগ,…

Read Full News