Headlines

জোলাইবাড়িতে পুজোর চাঁদা সংগ্রহকে কেন্দ্র করে হামলার অভিযোগ, চিকিৎসাধীন অটোচালক ও ছেলে

জোলাইবাড়ি, ১০ অক্টোবর: দুর্গাপুজোর চাঁদা সংগ্রহকে কেন্দ্র করে এক অটোচালক, তাঁর ছেলে এবং অটোর যাত্রীদের উপর হামলার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে জোলাইবাড়ি ফাঁড়ি থানার সংলগ্ন এলাকায়। এই ঘটনায় উত্তর জোলাইবাড়ির বাগানটিলা এলাকার একটি দুর্গাপুজো কমিটির সদস্যদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন অটোচালক লক্ষ্মী মোহন ত্রিপুরা।অভিযোগ অনুযায়ী, শনিবার বীরচন্দ্র মনু সাপ্তাহিক বাজার থেকে কেনাকাটা সেরে নিজের TR-08-B-3569 নম্বরের…

Read Full News

ডিজি-কাণ্ডসহ একাধিক ইস্যুতে সরব সুদীপ রায় বর্মন

ডিজি-র ঘটনাকে কেন্দ্র করে তৈরি হওয়া পরিস্থিতি-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন।সাংবাদিক সম্মেলনে তিনি সাম্প্রতিক বিভিন্ন ঘটনা নিয়ে নিজের বক্তব্য তুলে ধরেন এবং সংশ্লিষ্ট বিষয়গুলিতে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। বিশেষ করে ডিজি-কে ঘিরে ঘটে যাওয়া ঘটনা, তার তদন্তের অগ্রগতি এবং প্রশাসনিক ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি।পাশাপাশি…

Read Full News

ডেপাছড়ায় বেহাল রাস্তা ও বুদ্ধবিহারের সমস্যা খতিয়ে দেখতে মাঠে এমডিসি রতিশ ত্রিপুরা

পেচারতল বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ডেপাছড়া এলাকার দীর্ঘদিনের বেহাল গ্রামীণ রাস্তা এবং শান্তি মৈত্রী বুদ্ধবিহারের বিভিন্ন সমস্যা সরেজমিনে খতিয়ে দেখতে মাঠপর্যায়ে পরিদর্শনে গেলেন ৪ নং করমছড়া এডিসি কেন্দ্রের নবনির্বাচিত এমডিসি রতিশ ত্রিপুরা।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ঘনবসতিপূর্ণ ডেপাছড়া এলাকার একমাত্র গ্রামীণ রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বর্ষাকালে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে, ফলে…

Read Full News

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত দুই পরিবারের পাশে মুখ্যমন্ত্রী, তুলে দিলেন আর্থিক সহায়তার চেক

আগরতলার দুটি শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা। বুধবার রাজ্য সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন তিনি।সম্প্রতি আগরতলার রামনগর এলাকায় অগ্নিদগ্ধ হয়ে শ্রভ্রজিৎ চৌধুরীর মর্মান্তিক মৃত্যু হয়। এদিন মুখ্যমন্ত্রী মৃতের স্ত্রী রেশমী সাহার হাতে রাজ্য সরকারের পক্ষ থেকে ৪ লক্ষ টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেন…

Read Full News

ধর্মনগরে ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার, পারিবারিক অশান্তির জেরে আত্মহত্যার প্রাথমিক অনুমান

উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমার পশ্চিম রাধাপুর এলাকায় এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের নাম সুদীপ নাথ। বৃহস্পতিবার সকালে ঘটনাটি সামনে আসতেই এলাকায় শোকের ছায়া নেমে আসে।খবর পেয়ে ধর্মনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনার পর পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।স্থানীয় সূত্রের…

Read Full News

গণেশ পুজোর আগে মূর্তিপাড়ায় ব্যস্ততা, চড়া দামে কমছে যোগান!

আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপরই গণেশ পুজোর উৎসবে মাতবে রাজ্যবাসী। পুজোকে কেন্দ্র করে ইতিমধ্যেই মূর্তি তৈরির কাজ জোরকদমে চলছে মূর্তিপাড়াগুলিতে। দিন-রাত এক করে প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীরা।তবে এবছর মূর্তি তৈরির বিভিন্ন উপকরণের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় তার প্রভাব পড়েছে প্রতিমার দামে। ব্যবসায়ীদের দাবি, চাহিদা থাকলেও বাড়তি খরচের কারণে যোগান তুলনামূলকভাবে কম। ফলে গত বছরের তুলনায়…

Read Full News

বিশালগড়ে মারুতি-বাইকের ভয়াবহ সংঘর্ষ, গুরুতর আহত ২ যুবক

বিশালগড়: রবিবার সন্ধ্যায় বিশালগড়ের জাঙ্গালিয়া মহাদেব বাড়ি সংলগ্ন সড়কে মারুতি গাড়ি ও বাইকের সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন দুই যুবক। দুর্ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।জানা গেছে, সন্ধ্যার দিকে দ্রুতগতির একটি মারুতি গাড়ির সঙ্গে বাইকের সংঘর্ষ হয়। সংঘর্ষের জেরে বাইকে থাকা দুই যুবক রাস্তার পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন।দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা।…

Read Full News

দুর্গাবাড়িতে পুজো দিলেন রাজ্যপাল ও মুখ্যসচিব

দুর্গাপুজো উপলক্ষে দুর্গাবাড়িতে পুজো দিলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু ও রাজ্যের মুখ্যসচিব। পুজোকে কেন্দ্র করে দুর্গাবাড়িতে উৎসবের আবহ তৈরি হয়।

Read Full News

গ্যাস সিলিন্ডার চুরি করে পালানোর আগেই ঘুম! হাতেনাতে ধৃত চোর

মেলাঘর: গ্যাস সিলিন্ডার চুরি করে পালানোর পথে শেষ পর্যন্ত ঘুমই কাল হলো এক দুষ্কৃতীর। ঘটনাটি ঘটেছে মেলাঘর থানার তেলকাজলা গ্রাম পঞ্চায়েতের ফকিরবাড়ী পচারমার ঘাট সমর সেতু সংলগ্ন এলাকায়।স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার গভীর রাতে স্বপন ঘোষের বাড়ির রান্নাঘরের দরজার চিটকিনি ভেঙে একটি গ্যাস সিলিন্ডার নিয়ে পালানোর চেষ্টা করে অভিযুক্ত ইমান হোসেন। তবে কিছুটা দূরে যাওয়ার…

Read Full News

সাব্রুমে ফিদেল কাস্ত্রোর জন্মশতবার্ষিকী, উপস্থিত কিউবার রাষ্ট্রদূত

সাব্রুম প্রতিনিধি:কিউবার বিপ্লবী নেতা ও প্রাক্তন রাষ্ট্রপ্রধান ফিদেল কাস্ত্রোর জন্মশতবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার সাব্রুম পুরাতন টাউন হলে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল ১১টায় শুরু হওয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতে নিযুক্ত কিউবার রাষ্ট্রদূত হুয়ান কার্লোস মারসান আগুইলেরা।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিআই(এম) পলিটব্যুরোর সদস্য জিতেন চৌধুরী, প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত, কৃষ্ণা রক্ষিত-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। শুরুতেই ফিদেল…

Read Full News