সেকেন্ড হ্যান্ড শোরুমে বাইক বেচতে গিয়েই ধরা! কৈলাসহরে উদ্ধার চুরি যাওয়া ২ বাইক, গ্রেপ্তার ৩
কৈলাসহর: গণেশ পূজার সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে চুরি হয়ে যাওয়া দুই যুবকের দুটি বাইক উদ্ধার করল কৈলাসহর থানার পুলিশ। ঘটনায় বাইক চুরি চক্রের সঙ্গে জড়িত অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, গত ২০ সেপ্টেম্বর কৈলাসহরের একটি গণেশ পূজার অনুষ্ঠান থেকে দুর্গাপুরের সঞ্জিত রুদ্রপালের TR02F5740 এবং সমরুরপারের বাসিন্দা অজিত দাসের TR02A7906 নম্বরের দুটি সুপার স্প্লেন্ডার…
