Headlines

নগর ও পুর ভোটের প্রস্তুতিতে বিজেপির বৈঠক, মাঠে নামার বার্তা

আসন্ন নগর পঞ্চায়েত ও পুরসভা নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি জোরদার করল প্রদেশ বিজেপি। বৃহস্পতিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে রাজ্য সভাপতি ও মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে মন্ত্রী, বিধায়ক থেকে শুরু করে জেলা ও মণ্ডল স্তরের জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সাংগঠনিক প্রস্তুতি, প্রচারকৌশল এবং তৃণমূল স্তরে জনসংযোগ আরও জোরদার করার বিষয়…

Read Full News

ভোটকেন্দ্রে গুলি: মধ্যরাতে গ্রেফতার ২

ভিসি নির্বাচনকে কেন্দ্র করে মহারানী ওয়ারেংবাড়িতে গুলি চালানোর ঘটনায় অবশেষে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে বিশালগড়ের রঘুনাথপুর এলাকা থেকে অভিযুক্ত দু’জনকে গ্রেফতার করা হয়।ঘটনার তদন্তের অগ্রগতি নিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া জানান অতিরিক্ত পুলিশ সুপার রাজীব সূত্রধর। গুলি চালানোর ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

Read Full News

📰 মাছের গাড়ি ছিনতাই, দুষ্কৃতীদের ধরতে পারেনি পুলিশ

বিশালগড়ে মাছবাহী গাড়ি আটকে চালককে মারধরের অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ, চালককে মারধর করে গাড়িটি নিয়ে পালিয়ে যায় তারা। পরে বিশালগড় থানার পুলিশ গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে এলেও ঘটনায় এখনও কাউকে আটক করা হয়নি। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Read Full News

🚨 নাইট পেট্রোলে পরিত্যক্ত গাড়ি, মিলল ১৪ কেজি গাঁজা

খোয়াই জেলার মুঙ্গিয়াকামি থানার পুলিশের নাইট পেট্রোলিংয়ে উদ্ধার হল ১৪ কেজি শুকনো গাঁজা। রাস্তার পাশে দীর্ঘক্ষণ ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা একটি গাড়িতে তল্লাশি চালিয়ে এই গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য দেড় থেকে দুই লক্ষ টাকা বলে জানা গেছে।মুঙ্গিয়াকামি থানার ওসি জানান, গতকাল রাত আনুমানিক ১২টা নাগাদ থানার অফিসার ও কর্মীরা…

Read Full News

২১৭৬ ছাত্রছাত্রীর দাবি, দ্রুত পূরণ হোক শিক্ষা দপ্তরের শূন্যপদ

শিক্ষা দপ্তরের দীর্ঘদিনের শূন্যপদ দ্রুত পূরণের দাবিতে শিক্ষামন্ত্রীর কাছে আবেদন জানালেন এইচটিজিটি-র ২১৭৬ জন ছাত্র-ছাত্রী। এ নিয়ে আগরতলা প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।সাংবাদিক সম্মেলনে বক্তারা জানান, দীর্ঘদিন ধরে শিক্ষা দপ্তরের বিভিন্ন শূন্যপদ পূরণ না হওয়ায় শিক্ষাক্ষেত্রে নানা সমস্যার সৃষ্টি হচ্ছে। এর প্রভাব পড়ছে ছাত্রছাত্রীদের পড়াশোনা ও ভবিষ্যতের উপরও। তাই দ্রুত শূন্যপদ পূরণ করে…

Read Full News

আকস্মিক ছাত্রাবাস পরিদর্শনে মন্ত্রী সুধাংশু দাস

আগরতলার আম্বেদকর তফশিলি ও উপজাতি ছাত্রাবাসে আচমকা পরিদর্শনে গেলেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। পূর্বঘোষণা ছাড়াই ছাত্রাবাসে পৌঁছে আবাসিকদের সঙ্গে কথা বলেন তিনি।পরিদর্শনের সময় ছাত্রাবাসের পরিকাঠামো, আবাসিকদের সুযোগ-সুবিধা, খাবার, পরিষেবা এবং বিভিন্ন ব্যবস্থাপনা সরেজমিনে খতিয়ে দেখেন মন্ত্রী। আবাসিকদের কোনো সমস্যা বা অসুবিধা রয়েছে কি না, সে বিষয়েও খোঁজ নেন তিনি।ছাত্রাবাসের সার্বিক ব্যবস্থাপনা আরও উন্নত করতে প্রয়োজনীয়…

Read Full News

আগরতলার টমটম চালককে বিশালগড়ে আটকে মুক্তিপণ দাবির অভিযোগ!

আগরতলার বর্ডার গোলচক্কর এলাকার টমটম চালক রমেশ হরিজনকে বিশালগড়ে অপহরণ করে আটকে রেখে মুক্তিপণ দাবি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। রমেশকে ‘ড্রাগস বিক্রেতা’ আখ্যা দিয়ে কয়েকজন দুষ্কৃতী আটকে রেখেছে বলে অভিযোগ করেছেন তাঁর মা।পরিবারের দাবি, রমেশকে আটকে রাখার পর তাঁর পরিবারের কাছে মুক্তিপণ চাওয়া হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগ ছড়িয়েছে এলাকায়। রমেশের সন্ধান ও উদ্ধারের…

Read Full News

‘স্বচ্ছতা হি সেবা’—জেলা শাসকের দফতরেই পরিচ্ছন্নতার বার্তা

আগরতলা: ‘স্বচ্ছতা হি সেবা’ কর্মসূচিকে সামনে রেখে পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হলো বিশেষ সাফাই অভিযান। বৃহস্পতিবারের এই কর্মসূচিতে অফিসের আধিকারিক থেকে শুরু করে কর্মীরা সকলে অংশ নেন।সাফাই অভিযানে নেতৃত্ব দেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক ডঃ বিশাল কুমার। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসকরাও। দফতর চত্বর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কর্মসূচির মাধ্যমে স্বচ্ছতা…

Read Full News

জাতীয় সড়ক সম্প্রসারণে বাড়ি ভাঙার আশঙ্কা, সমানভাবে জমি নেওয়ার দাবি রানীরবাজারে

জাতীয় সড়ক প্রশস্তকরণের উদ্যোগ ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে রানীরবাজারের রামঠাকুর চৌমুহনী এলাকায়। রাস্তা সম্প্রসারণের জন্য জমি অধিগ্রহণ করা হলে বহু পরিবারের বসতবাড়ি ক্ষতিগ্রস্ত বা ভেঙে পড়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।নাগরিকদের দাবি, রাস্তা সম্প্রসারণের ক্ষেত্রে একদিকে বেশি জমি না নিয়ে রাস্তার দুই পাশ থেকে সমানভাবে জমি নেওয়া হোক। এতে একদিকে অতিরিক্ত ক্ষতির আশঙ্কা কমবে এবং বহু…

Read Full News

সাফাই মিত্রদের সম্মান, টাস্ক ফোর্সে নতুন গতি আগরতলায়

আগরতলা পুর নিগমের উদ্যোগে বৃহস্পতিবার পুর নিগম প্রাঙ্গণে আয়োজিত হলো ‘সাফাই মিত্র সুরক্ষা শিবির’ এবং ‘ফ্ল্যাগিং অফ টাস্ক ফোর্স ভেহিক্যালস’ অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, অতিরিক্ত কমিশনার মিহির কান্তি গোপসহ পুর নিগমের আধিকারিক ও অতিথিরা।প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। বক্তব্য রাখতে গিয়ে মেয়র দীপক…

Read Full News