Headlines

হঠাৎ স্কুলে মুখ্যমন্ত্রী! ক্ষেত্রমোহনপুরে মানিক সাহার পরিদর্শন

শান্তিপাড়া এলাকায় অবস্থিত ক্ষেত্রমোহনপুর স্কুল পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা। স্কুলে পৌঁছে তিনি বিদ্যালয়ের পরিকাঠামো, শিক্ষার পরিবেশ এবং ছাত্রছাত্রীদের বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন।পরিদর্শনের সময় মুখ্যমন্ত্রী শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে কথা বলেন এবং বিদ্যালয়ের সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে অবগত হন। শিক্ষার মানোন্নয়ন ও ছাত্রছাত্রীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়েও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন তিনি।

Read Full News

উদয়পুরের গুলি কাণ্ডে অভিষেকের বক্তব্যের পাল্টা জবাব জীতেন্দ্রর

পুর নির্বাচন, পুরভোটে জোট এবং উদয়পুরের গুলি কাণ্ড নিয়ে অভিষেক দেব রায়ের বক্তব্যের পাল্টা প্রতিক্রিয়া জানালেন বিরোধী দলনেতা জীতেন্দ্র চৌধুরী।সম্প্রতি উদয়পুরের গুলি কাণ্ডসহ পুরভোটের বিভিন্ন বিষয় নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে পাল্টাপাল্টি বক্তব্য। সেই প্রেক্ষাপটে অভিষেক দেব রায়ের বক্তব্যের জবাব দিতে গিয়ে জীতেন্দ্র চৌধুরী সংশ্লিষ্ট ঘটনাগুলি নিয়ে বিরোধীদের অবস্থান তুলে ধরেন।পুরভোটে জোটের সম্ভাবনা, রাজনৈতিক পরিস্থিতি…

Read Full News

পুজোর মুখে বক্সনগরে শোক! রহস্যজনকভাবে উদ্ধার ব্যবসায়ী অরুণ রুদ্র পালের দেহ

বক্সনগর, ২ অক্টোবর: পুজোর মুখে বক্সনগর বাজারে নেমে এসেছে শোকের ছায়া। বাজারের পরিচিত কাপড় ব্যবসায়ী অরুণ রুদ্র পাল-এর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।পরিবারের দাবি, শুক্রবার তিনি বাড়ি থেকে বেরিয়ে যান। পরে বাড়ির পাশের একটি সেতুর কাছে প্লাস্টিকের দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় তাঁর দেহ দেখতে পাওয়া যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেহ উদ্ধার…

Read Full News

গান্ধীজয়ন্তীতে জ্ঞেনেশ কুমারের পদত্যাগের দাবিতে কংগ্রেসের মোমবাতি মিছিল

মহাত্মা গান্ধীর ১৫৭তম জন্মদিনকে সামনে রেখে অহিংসা, শান্তি, ঐক্য ও জাতিভেদবিরোধী বার্তা তুলে ধরে মোমবাতি মিছিল করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। ভারতের নির্বাচন কমিশনার জ্ঞেনেশ কুমারের পদত্যাগের দাবিতে এই মিছিলের আয়োজন করা হয়।শুক্রবার কংগ্রেস ভবন থেকে শুরু হওয়া মোমবাতি মিছিলে দলের নেতাকর্মীরা অংশ নেন। মিছিল থেকে নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবির পাশাপাশি গণতান্ত্রিক মূল্যবোধ ও মহাত্মা গান্ধীর…

Read Full News

📰 খয়েরপুরে হামলার অভিযোগ ঘিরে বিজেপির বিক্ষোভ মিছিল

পরশুদিনের কথিত হামলার ঘটনার প্রতিবাদে খয়েরপুর মণ্ডলের উদ্যোগে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। মিছিলে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক রতন চক্রবর্তী এবং মণ্ডল সভাপতি-সহ দলের স্থানীয় নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা।বিক্ষোভকারীদের অভিযোগ, সিপিএমের কয়েকজনের হামলায় দলীয় কর্মীরা আক্রান্ত হয়েছেন। ঘটনার প্রতিবাদ জানিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তোলা হয় মিছিল থেকে। এদিন মিছিলকে ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তেজনাও লক্ষ্য…

Read Full News

দুর্গাপূজায় নিরাপত্তায় কড়া নজর, খোয়াই থানায় ৯৫ পুজো কমিটিকে নির্দেশ

আসন্ন দুর্গাপূজাকে শান্তিপূর্ণ ও নিরাপদ রাখতে খোয়াই থানায় পুজো কমিটি ও ক্লাব প্রতিনিধিদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আইনশৃঙ্খলা, যান চলাচল ও সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে একাধিক নির্দেশিকা দেওয়া হয়।পুজো আয়োজনের আগে প্রয়োজনীয় অনুমতি নেওয়া, মণ্ডপ ও সংলগ্ন এলাকায় সিসিটিভি স্থাপন, জাতীয় সড়ক ও রাস্তায় জোর করে চাঁদা সংগ্রহ বন্ধ, রাত ১০টার পর লাউডস্পিকার…

Read Full News

রবীন্দ্রনাথের মূর্তির সামনে নির্মাণসামগ্রী, ঠিকাদারের বিরুদ্ধে অবমাননার অভিযোগ

বিশালগড়, ২ অক্টোবর: বিশালগড়ের অফিসটিলা এলাকায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তির সামনে রাস্তার কাজের জন্য পাথর ও নির্মাণযন্ত্রপাতি রাখার অভিযোগ উঠেছে এক ঠিকাদারের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, যে কবিগুরুকে মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন, তাঁর মূর্তির সামনে এভাবে নির্মাণসামগ্রী রাখায় মূর্তির মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে।অভিযোগের তীর স্থানীয় ঠিকাদার প্রদীপ সাহার দিকে। শুক্রবার দুপুরে এলাকার এক প্রবীণ ব্যক্তি সংবাদমাধ্যমের…

Read Full News

১৭ রাজ্যের এনসিসি ক্যাডেটে ত্রিপুরায় ‘বীর বিক্রম একতা ক্যাম্প’

আগরতলা, ২ অক্টোবর: বৈচিত্র্যের মধ্যে ঐক্যের বার্তা নিয়ে ত্রিপুরায় শুরু হল ১০ দিনব্যাপী ‘বীর বিক্রম একতা ক্যাম্প-২০২৬’। শুক্রবার নরসিংগড়ের ত্রিপুরা ইনস্টিটিউট অব টেকনোলজি (টিআইটি) প্রাঙ্গণে শিবিরের উদ্বোধন করেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু।১৩ ত্রিপুরা ব্যাটালিয়ন এনসিসির উদ্যোগে এবং এনসিসি ডিরেক্টরেট, উত্তর-পূর্বাঞ্চলের অধীনে আয়োজিত এই ন্যাশনাল ইন্টিগ্রেশন ক্যাম্পে দেশের ১৭টি রাজ্যের এনসিসি ক্যাডেটরা অংশ নিয়েছেন। রাজ্যপালকে গার্ড…

Read Full News

ব্যাঙ্গালোরের আদলে TSR ষষ্ঠ বাহিনীর পুজো, বাজেট ১০ লক্ষাধিক!

খোয়াই জেলার পুজোপ্রেমীদের জন্য এবারও চমক নিয়ে হাজির হচ্ছে রামচন্দ্রঘাট TSR ষষ্ঠ বাহিনী। বাহিনীর সদর কার্যালয়ে প্রায় ১০ লক্ষাধিক টাকা বাজেটে তৈরি হচ্ছে দুর্গাপুজোর সুদৃশ্য মণ্ডপ। ব্যাঙ্গালোরের ‘Art of Living’-এর রবি শংকরজির মন্দিরের আদলে তৈরি হচ্ছে এবারের মণ্ডপ।মণ্ডপ নির্মাণে প্রতিদিন ডিউটির পাশাপাশি প্রায় ৩০ থেকে ৪০ জন জওয়ান একসঙ্গে কাজ করছেন। তাঁদের পরিশ্রমে ধীরে ধীরে…

Read Full News

দুর্গাপূজার আগে ৩৯ নম্বর ওয়ার্ডে বস্ত্র বিতরণ

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ৮ নম্বর বড়দোয়ালি মণ্ডলের উদ্যোগে ৩৯ নম্বর পৌর ওয়ার্ডে বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা, ৮ নম্বর মণ্ডল সভাপতি শ্যামল কুমার দে, ৩৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অলক রায় সহ অন্যান্যরা। পূজার আগে বস্ত্র পেয়ে খুশি স্থানীয় বাসিন্দারা।

Read Full News