Headlines

চা বাগানে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার, সেকেরকোটে চাঞ্চল্য

সেকেরকোট: মালাবতী চা বাগানে এক অপরিচিত যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় সোমবার সকালে চাঞ্চল্য ছড়ায়। রেল ব্রিজ সংলগ্ন রাস্তার পাশের জঙ্গলে একটি গাছে যুবকের দেহ ঝুলতে দেখে স্থানীয়রা আমতলী থানায় খবর দেন।পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাঁপানিয়া হাসপাতালের মর্গে পাঠায়। স্থানীয়দের দাবি, মৃত যুবক এলাকার বাসিন্দা নন। দেহের অবস্থান দেখে অন্যত্র খুন…

Read More

DA নিয়ে বড় বার্তা অর্থমন্ত্রীর, বাড়ানোর বিষয়টি সরকারের বিবেচনায়

আগরতলা, ১৭ আগস্ট: রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (DA) আরও বাড়ানোর বিষয়টি সরকার বিবেচনা করছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। তবে রাজ্যের বর্তমান আর্থিক পরিস্থিতি বিবেচনা করেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।অর্থমন্ত্রীর বক্তব্য, কেন্দ্র ও রাজ্য সরকারি কর্মীদের মধ্যে DA-র ব্যবধান ধীরে ধীরে কমানোর লক্ষ্য রয়েছে। বর্তমানে এই ব্যবধান প্রায় ১৯…

Read More

ত্রিপুরায় স্টার্টআপে নতুন গতি, চালু T-RISE পোর্টাল; ২.৭২ কোটি সহায়তা

আগরতলা, ১৭ আগস্ট: ত্রিপুরায় স্টার্টআপ ও উদ্ভাবনী উদ্যোগকে আরও এগিয়ে নিতে চালু হলো T-RISE—Tripura Registry & Integration for Startup Ecosystem Portal। সোমবার আগরতলার প্রজ্ঞা ভবনে ‘Building a Unicorn in Tripura’ শীর্ষক কর্মশালায় পোর্টালটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।তথ্যপ্রযুক্তি দপ্তর ও হায়দরাবাদের T-Hub-এর সহযোগিতায় আয়োজিত কর্মশালায় উপস্থিত ছিলেন তথ্যপ্রযুক্তি, অর্থ, পরিকল্পনা ও সমন্বয় দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ…

Read More

রুফটপ সোলার প্রকল্পে সুবিধাভোগী বাছাই, আগরতলায় গুরুত্বপূর্ণ বৈঠক

আগরতলা: ULA মডেলের অধীনে রুফটপ সোলার প্রকল্পের সুবিধাভোগী তালিকা চূড়ান্ত করতে আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথ, মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, পুর নিগমের কর্পোরেটর এবং বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা। প্রকল্পের আওতায় যোগ্য সুবিধাভোগী নির্বাচন ও বাস্তবায়নের বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়।

Read More

চাকরির দাবিতে মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে STGT উত্তীর্ণদের বিক্ষোভ

আগরতলা: STGT ২০২৫ পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীরা চাকরির দাবিতে সোমবার মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ দেখান। পরে তাঁরা রাস্তায় বসে পড়লে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আন্দোলনকারীদের রাস্তা থেকে সরিয়ে নিয়ে যায়। দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করে চাকরির ব্যবস্থা করার দাবিতে সরব হন পরীক্ষার্থীরা।

Read More

কর আদায় চলছে, রাস্তা সারাতে ‘নীরব’ পৌরসভা! ক্ষোভে মেলাঘরের মহিলারা

মেলাঘর: কর আদায় হলেও নাগরিক পরিষেবায় কেন এমন বেহাল দশা—এই প্রশ্নেই ক্ষোভে ফুঁসছেন মেলাঘর পৌরসভার ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। মেলাঘর-সোনামুড়া মূল সড়ক থেকে মাত্র ১০০ মিটার দূরের একটি সংযোগকারী রাস্তা দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে বলে অভিযোগ।রাস্তার বিভিন্ন অংশে বড় বড় গর্ত, কাদা ও জল জমে থাকায় প্রতিদিন চরম দুর্ভোগে…

Read More

গ্যাস সিলিন্ডার চুরি করে পালানোর আগেই ঘুম! হাতেনাতে ধৃত চোর

মেলাঘর: গ্যাস সিলিন্ডার চুরি করে পালানোর পথে শেষ পর্যন্ত ঘুমই কাল হলো এক দুষ্কৃতীর। ঘটনাটি ঘটেছে মেলাঘর থানার তেলকাজলা গ্রাম পঞ্চায়েতের ফকিরবাড়ী পচারমার ঘাট সমর সেতু সংলগ্ন এলাকায়।স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার গভীর রাতে স্বপন ঘোষের বাড়ির রান্নাঘরের দরজার চিটকিনি ভেঙে একটি গ্যাস সিলিন্ডার নিয়ে পালানোর চেষ্টা করে অভিযুক্ত ইমান হোসেন। তবে কিছুটা দূরে যাওয়ার…

Read More

দক্ষিণেশ্বর কালী মন্দিরের আদলে চন্দ্রপুরে ২২ লক্ষের দুর্গাপূজা

আগরতলা: দক্ষিণেশ্বর কালী মন্দিরের আদলে থিম সাজিয়ে ২২ লক্ষ টাকা বাজেটে দুর্গাপূজার আয়োজন করছে আগরতলার চন্দ্রপুর তুষার সংঘ ক্লাব। সোমবার নিয়ম-নীতি মেনে খুঁটি পূজার মধ্য দিয়ে শুরু হলো এবারের পূজার্চনা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের কনভেনার বিশ্বজিৎ রায় ও সম্পাদক কৃষ্ণ সাহা। এবারের থিম ও আয়োজন ঘিরে ইতিমধ্যেই দর্শনার্থীদের মধ্যে তৈরি হয়েছে উৎসাহ।

Read More

শ্রাবণের শেষ সোমবারে শিবমন্দিরে ভক্তের ঢল

আগরতলা: শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে শিবমন্দিরগুলিতে সকাল থেকেই ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। শিবলিঙ্গে জল ঢেলে পূজা-অর্চনা ও প্রার্থনায় মেতে ওঠেন অগণিত পুণ্যার্থী। মন্দির চত্বরজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।

Read More

মনসা পূজার আগে জমজমাট বাজার, চড়েছে প্রতিমার দাম

আগরতলা: রাত পোহালেই মনসা পূজা। উৎসবকে ঘিরে ইতিমধ্যেই বাজারে এসে গিয়েছে ছোট, বড় ও মাঝারি আকারের নানা প্রতিমা। ব্যবসায়ীরাও সাজিয়ে বসেছেন পসরা। তবে অন্যান্য বছরের তুলনায় এ বছর প্রতিমার দাম কিছুটা বেশি বলে জানিয়েছেন বিক্রেতারা। পূজার আগে বাজারে ক্রেতাদের আনাগোনাও বাড়ছে।

Read More