Headlines

শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে খোয়াইয়ে পুলিশের ফ্ল্যাগ মার্চ

আসন্ন ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে খোয়াই জেলা পুলিশ। নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ধারাবাহিকভাবে ফ্ল্যাগ মার্চ করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে।আগামী ২৮ সেপ্টেম্বর রাজ্যে অনুষ্ঠিত হবে ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের ভিলেজ কমিটি নির্বাচন। নির্বাচনকে ঘিরে যাতে কোথাও অশান্তি বা বিশৃঙ্খলা তৈরি…

Read Full News

গণেশ পুজো দেখতে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ গেল ৮ বছরের তুষারের

জোলাইবাড়ীতে গণেশ পুজো দেখতে যাওয়ার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারাল ৮ বছরের শিশু তুষার মজুমদার। একই দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন তার বাবা-মা। ঘটনাকে ঘিরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।জানা যায়, রবিবার রাত আনুমানিক ৯টা নাগাদ জোলাইবাড়ী ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে। লতুয়াটিলা এলাকার বাসিন্দা সুশাঙ্কর মজুমদার স্ত্রী রেশমি রিয়াং মজুমদার ও…

Read Full News

নন্দনগর স্কুলে দুই ছাত্রীর মারপিট, জিবিতে ভর্তি এক! বহিরাগতদের ঘিরে উঠছে প্রশ্ন

রাজধানীর নন্দনগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে দুই নাবালিকা ছাত্রীর মধ্যে মারপিটের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় এক ছাত্রী গুরুতরভাবে আহত হওয়ায় তাকে চিকিৎসার জন্য আগরতলার জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।জানা গেছে, স্কুল চলাকালীন দুই ছাত্রীর মধ্যে প্রথমে বচসা হয়। পরে তা হাতাহাতি ও মারপিটের পর্যায়ে পৌঁছায়। অভিযোগ, এই ঘটনায় স্কুলের বাইরের কয়েকজনেরও সম্পৃক্ততা ছিল। ফলে…

Read Full News

এজিএমসিতে বাড়ল ১০০ এমবিবিএস আসন, এবার মোট ২৫০

আগরতলা, ২১ সেপ্টেম্বর: ত্রিপুরার চিকিৎসা শিক্ষার ক্ষেত্রে বড় মাইলফলক। আগরতলা সরকারি মেডিকেল কলেজ (AGMC)-এ এমবিবিএস আসন সংখ্যা ১৫০ থেকে বাড়িয়ে ২৫০ করা হয়েছে। ফলে ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে চিকিৎসা শিক্ষায় আগ্রহী ছাত্রছাত্রীদের জন্য আরও ১০০টি আসনের সুযোগ তৈরি হল।এই আসন বৃদ্ধিকে ত্রিপুরার চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর…

Read Full News

তিন দফতরে স্মারকলিপি, দাবি জানাল অনিয়মিত কর্মচারী মঞ্চ

আগরতলা: বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে স্বাস্থ্য, পঞ্চায়েত এবং প্রাণী সম্পদ বিকাশ দফতরের অধিকর্তাদের কাছে স্মারকলিপি দিল ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ। সোমবার সংগঠনের পক্ষ থেকে সংশ্লিষ্ট দফতরগুলিতে গিয়ে এই স্মারকলিপি তুলে দেওয়া হয়।সংগঠনের প্রতিনিধিরা জানান, দীর্ঘদিন ধরে অনিয়মিত কর্মচারীরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। তাদের দাবি ও সমস্যাগুলি দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট দফতরগুলির দৃষ্টি আকর্ষণ করতেই এই কর্মসূচি…

Read Full News

উদয়পুরে বিশ্বকর্মা পূজার রাতে গাড়ি ভাঙচুরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বিশ্বকর্মা পূজার আনন্দের মধ্যেই উত্তেজনা ছড়াল উদয়পুর মহকুমার জোয়ালীখামার এলাকায়। পূজার রাতে বাড়ির সামনে রাখা গাড়ি ভাঙচুর এবং পরিবারের সদস্যদের উপর হামলার অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবছরের মতো এ বছরও জোয়ালীখামার এলাকার বাসিন্দা টুটন দাশের বাড়িতে বিশ্বকর্মা পূজার আয়োজন করা হয়। পূজাকে কেন্দ্র করে…

Read Full News

🏥 জিবিপিতে নতুন ICU ও CSSD, উন্নত হবে চিকিৎসা পরিষেবা

আগরতলার এজিএমসি ও জিবিপি হাসপাতালে সুপার স্পেশালিটি ব্লকের আইসিইউ (ICU) এবং সেন্ট্রাল স্টেরাইল সার্ভিসেস ডিপার্টমেন্ট (CSSD)-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। নতুন এই পরিষেবা চালুর ফলে হাসপাতালের চিকিৎসা পরিকাঠামো আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।সোমবারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীনা…

Read Full News

১৩ দিন পর ইটভাটায় উদ্ধার নিখোঁজ যুবকের পচাগলা ঝুলন্ত দেহ

বামুটিয়া: ১৩ দিন ধরে নিখোঁজ থাকার পর বামুটিয়া বাজার সংলগ্ন একটি ইটভাটা থেকে এক যুবকের পচাগলা ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার সকালে মৃতদেহটি উদ্ধার হয়।জানা যায়, মৃত যুবকের নাম চন্দন সরকার (প্রায় ২৮)। তিনি সিধাই থানাধীন উত্তর তালতলা এলাকার বাসিন্দা। পরিবারের দাবি, গত ১৩ দিন ধরে চন্দন নিখোঁজ ছিলেন। তাঁর সন্ধান না পেয়ে…

Read Full News

কৃষ্ণনগরে অটো চুরি, শহরে বাইক চুরি—পশ্চিম থানার জালে ৪ অভিযুক্ত

আগরতলা শহরে পরপর চুরির ঘটনায় তদন্তে নেমে সাফল্য পেল পশ্চিম থানার পুলিশ। কৃষ্ণনগর এলাকা থেকে অটো চুরি এবং আগরতলা শহরের অন্য একটি স্থান থেকে বাইক চুরির ঘটনায় পৃথকভাবে অভিযান চালিয়ে মোট চারজন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে চুরি যাওয়া অটো ও বাইকও উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।পুলিশ সূত্রে জানা যায়, চুরির অভিযোগ…

Read Full News

বিশ্ব ক্লিনআপ ডে-তে কুলেশনগরে অসম রাইফেলসের স্বচ্ছতা অভিযান

রাধানগর: বিশ্ব ক্লিনআপ ডে উপলক্ষে ২০ সেপ্টেম্বর কুলেশনগরে স্বচ্ছতা অভিযান চালাল অসম রাইফেলস। অভিযানের মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের পরিচ্ছন্নতা, স্বাস্থ্যকর পরিবেশ এবং দায়িত্বশীল বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে সচেতন করা হয়।এদিন অসম রাইফেলসের জওয়ানরা কুলেশনগর এলাকায় পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করে পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার গুরুত্ব তুলে ধরা হয়। বর্জ্য যথাযথভাবে নির্দিষ্ট স্থানে ফেলা…

Read Full News