Headlines

সোনামুড়ায় মাদকচক্রের খোঁজে পুলিশ, ধৃত ড্রাগ পেডলারের জেরায় মিলল একাধিক নাম

সোনামুড়া থানার পুলিশের হাতে গ্রেফতার এক ড্রাগ পেডলারকে জিজ্ঞাসাবাদ করে মাদক কারবারের সঙ্গে জড়িত আরও কয়েকজনের নাম উঠে এসেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। বর্তমানে ধৃতকে সোনামুড়া থানায় বিশেষ পুলিশ টিম জিজ্ঞাসাবাদ করছে।পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে উঠে আসা নামগুলির সত্যতা যাচাইয়ের কাজ চলছে। রাজ্য ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকদের সহযোগিতায় ওই ব্যক্তিদের সম্পর্কে তথ্য যাচাই করা…

Read Full News

🚨 কলেজটিলা লেকের পাড়ে পুলিশের অভিযান, ১৮ কেজি গাঁজা-সহ গ্রেফতার ২

টহলদারির সময় বড়সড় সাফল্য পেল পূর্ব থানার পুলিশ। কলেজটিলা লেকের পাড় এলাকায় অভিযান চালিয়ে ১৮ কেজি গাঁজা-সহ দুই যুবককে গ্রেফতার করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, নিয়মিত টহলদারির সময় সন্দেহজনক গতিবিধি নজরে আসার পর ওই দুই যুবকের কাছে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে উদ্ধার হয় বিপুল পরিমাণ শুকনো গাঁজা। এরপরই দু’জনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।ঘটনায়…

Read Full News

অভিভাবকহীন বাড়িতে ঢুকে নাবালিকাকে মারধরের অভিযোগ, প্রাণনাশের হুমকিও!

ধলাই জেলার আমবাসা থানাধীন ম্যাগাজিন পাড়া, খাদ্য গোদাম সংলগ্ন এলাকায় অভিভাবকের অনুপস্থিতিতে বাড়িতে ঢুকে এক নাবালিকাকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে হারু পাল নামে এক ব্যক্তির বিরুদ্ধে।পরিবারের অভিযোগ, ঘটনার সময় বাড়িতে অভিভাবক না থাকার সুযোগে অভিযুক্ত বাড়িতে প্রবেশ করে নাবালিকাকে মারধর করেন এবং প্রাণনাশের হুমকি দেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক বলে দাবি…

Read Full News

ভেরগাঁওয়ে ১৯তম বোডোল্যান্ড মার্টার্স মহিলা ফুটবল ট্রফিতে চ্যাম্পিয়ন অসম রাইফেলস

অসমের উদালগুড়ি জেলার ভেরগাঁওয়ে অনুষ্ঠিত ১৯তম বোডোল্যান্ড মার্টার্স মহিলা ফুটবল ট্রফিতে চ্যাম্পিয়ন হল অসম রাইফেলস মহিলা ফুটবল দল। ফাইনালে কার্বি আংলং কোচিং সেন্টারকে টাইব্রেকারে ৪–২ গোলে পরাজিত করে শিরোপা ঘরে তোলে তারা।ভেরগাঁও এইচএসএস প্লেগ্রাউন্ডে অনুষ্ঠিত ফাইনালে শুরু থেকেই দুই দলের মধ্যে ছিল হাড্ডাহাড্ডি লড়াই। চাপের মুহূর্তে আত্মবিশ্বাস ও দলগত সমন্বয় ধরে রেখে শেষ পর্যন্ত জয়…

Read Full News

জাল সইয়ে সঞ্চয়ী হিসাব থেকে ১১.৯৪ লক্ষ টাকা! ইউকো ব্যাংকের সাবেক ম্যানেজারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

চিটফান্ড কাণ্ডের স্মৃতি এখনও তাজা। এরই মধ্যে ইউকো ব্যাংকের বিরুদ্ধে গ্রাহকের সঞ্চয়ী হিসাব থেকে অনুমতি ছাড়া প্রায় ১১ লক্ষ ৯৪ হাজার ৫৬৯ টাকা তুলে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রে রয়েছেন ব্যাংকের তৎকালীন শাখা ব্যবস্থাপক সুরজিৎ মল্লিক।কৈলাসহারের দুর্গাপুরের বাসিন্দা সরকারি কর্মচারী দিলীপ কুমার দাস এ বিষয়ে ইউকো ব্যাংকের গুয়াহাটি জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার ও…

Read Full News

নাবালিকা ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার, তেলিয়ামুড়ার মাইগঙ্গায় চাঞ্চল্য

নাবালিকার ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল তেলিয়ামুড়া থানাধীন কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের মাইগঙ্গা এলাকায়। ঘটনায় জড়িত থাকার অভিযোগে সত্যম শীল নামে এক যুবককে গ্রেপ্তার করেছে তেলিয়ামুড়া থানার পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, নাবালিকার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ সামনে আসার পর বিষয়টি তদন্তে নামে পুলিশ। তদন্তের ভিত্তিতে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র…

Read Full News

🗳️ সালকায় VC ভোটের প্রচারে বাড়ি বাড়ি BJP-IPFT নেতৃত্ব

আসন্ন ভিলেজ কমিটি (VC) নির্বাচনকে সামনে রেখে সালকা এলাকায় জোরকদমে প্রচার শুরু করেছে BJP ও IPFT। রবিবার এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন দুই দলের নেতৃত্ব, কর্মী ও সমর্থকেরা।প্রচার কর্মসূচিতে উপস্থিত ছিলেন BJP কেন্দ্র কারবুক মণ্ডলের নেতৃত্বের পাশাপাশি IPFT-এর স্থানীয় নেতৃত্ব ও কর্মী-সমর্থকেরা। বাড়ি বাড়ি গিয়ে তাঁরা দলীয় প্রার্থী ও নির্বাচনী কর্মসূচি নিয়ে…

Read Full News

ফুটবল ম্যাচের মাঝেই পুলিশের হানা! নেশা কারবারির খোঁজে সোনামুড়া মাঠে চাঞ্চল্য

‘নেশামুক্ত ত্রিপুরা’ গড়ার বার্তা নিয়ে চলছিল ফুটবল টুর্নামেন্ট। আর সেই ম্যাচ চলাকালীনই নেশা কারবারির সন্ধানে সোনামুড়ার খেলার মাঠে হানা দিল পুলিশ।পুলিশের অভিযানের জেরে সাময়িকভাবে বন্ধ রাখতে হয় ফুটবল ম্যাচ। মাঠজুড়ে তৈরি হয় চাঞ্চল্য। তবে শেষ পর্যন্ত নেশা কারবারির সন্ধান মেলেনি বলেই জানা গেছে। ফলে অভিযান শেষে খালি হাতেই মাঠ ছাড়তে হয় পুলিশকে।নেশার বিরুদ্ধে সচেতনতার বার্তা…

Read Full News

সোনার তরীতে বিজেপি–তিপরা মথার গুরুত্বপূর্ণ বৈঠক

আগামী দিনের রাজনৈতিক সমীকরণ ও সাংগঠনিক বিভিন্ন বিষয়কে সামনে রেখে বিজেপি ও তিপরা মথার মধ্যে এক গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয় আগরতলার সোনার তরী গেস্ট হাউসে।বৈঠকে দুই দলের নেতৃত্ব ও প্রতিনিধিরা উপস্থিত থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন বলে জানা গেছে। বিশেষ করে আসন্ন রাজনৈতিক কর্মসূচি, সংগঠন এবং পারস্পরিক সমন্বয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে…

Read Full News

হাত জোড় করে মুখ্যমন্ত্রীর কাছে ভাতার আবেদন বৃদ্ধ দম্পতির

জীবনের সায়াহ্নে এসেও থামেনি সংগ্রাম। সরকারি ভাতা, ঘর কিংবা বিপিএল কার্ড—কোনও সুবিধাই পাননি জম্পুইজলা ব্লকের চিকনছড়া ভিলেজের মুরারী পাড়ার দরিদ্র জনজাতি বৃদ্ধ দম্পতি চন্দ্র কুমার দেববর্মা ও তাঁর স্ত্রী সুখিনি দেববর্মা।চন্দ্র কুমার দেববর্মার বয়স ৭০ বছর এবং তাঁর স্ত্রী সুখিনি দেববর্মার বয়স ৬৫ বছর। বয়সের ভারে দু’জনেরই চোখের দৃষ্টিশক্তি অনেকটাই কমে এসেছে। তবুও সংসার চালাতে…

Read Full News