Headlines

অস্মিতা দে-কে অভিনন্দন, এডিসি নির্বাচন নিয়েও মন্তব্য প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের

আগরতলা, ৬ আগস্ট: কমনওয়েলথ গেমসে স্বর্ণপদক জয় করে দেশ ও ত্রিপুরার মুখ উজ্জ্বল করা অস্মিতা দে-কে অভিনন্দন জানিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। বৃহস্পতিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি অস্মিতার এই সাফল্যকে রাজ্যের জন্য গর্বের বলে উল্লেখ করেন এবং তাঁর ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।একইসঙ্গে আসন্ন এডিসি নির্বাচন নিয়েও নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তিনি নির্বাচনকে অবাধ,…

Read More

এমবিবি কলেজে উচ্চশিক্ষা দপ্তরের পর্যালোচনা বৈঠক আজ, উপস্থিত থাকবেন মন্ত্রী কিশোর বর্মন

আগরতলা, ৬ আগস্ট: রাজ্যের উচ্চশিক্ষা ব্যবস্থার বিভিন্ন দিক পর্যালোচনার লক্ষ্যে আজ (৬ আগস্ট) সকাল ১১টায় আগরতলার এমবিবি কলেজের কনফারেন্স হলে এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হবে।বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্যের উচ্চশিক্ষা মন্ত্রী কিশোর বর্মন। বৈঠকে উচ্চশিক্ষা দপ্তরের বিভিন্ন প্রশাসনিক ও শিক্ষাসংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।তথ্য ও সংস্কৃতি দপ্তরের (ICA) সংবাদ শাখা জানিয়েছে, বৈঠকের…

Read More

এডিসি নিয়োগসহ একাধিক ইস্যুতে সরব ত্রিপুরা ল্যান্ড স্টেট পার্টি, সাংবাদিক সম্মেলনে তুলে ধরা হল দাবি

আগরতলা, ৬ আগস্ট: এডিসি-র নিয়োগ প্রক্রিয়াসহ বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে ত্রিপুরা ল্যান্ড স্টেট পার্টি (TLSP)। সম্মেলনে দলের পক্ষ থেকে বিভিন্ন প্রশাসনিক ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরা হয়।সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন দলের সভাপতি শ্রীদাম দেববর্মা, সহ-সভাপতি দীনেশ দেববর্মা এবং সম্পাদক চন্দন ত্রিপুরা।দলীয় নেতৃত্ব এডিসি-র নিয়োগ প্রক্রিয়া নিয়ে নিজেদের…

Read More

জাতীয় সড়কের বেহাল দশা নিয়ে সুবল সিংয়ে সিপিআই(এম)-এর বিক্ষোভ, দ্রুত নির্মাণ শেষের দাবি

নিজস্ব সংবাদদাতা, মোহনপুর, ৬ আগস্ট: জাতীয় সড়ক নির্মাণে বিলম্ব, নিম্নমানের কাজ এবং সাধারণ মানুষের ভোগান্তির প্রতিবাদে বৃহস্পতিবার সুবল সিং এলাকায় জাতীয় সড়কে বিক্ষোভ প্রদর্শন করে সিপিআই(এম)। দলের পক্ষ থেকে কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে নির্মাণ কাজে চরম গাফিলতির অভিযোগ তোলা হয়।বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআই(এম) পশ্চিম জেলা কমিটির সম্পাদক রতন দাস, মোহনপুর মহকুমা কমিটির সম্পাদক…

Read More

ধর্মনগর জেলা হাসপাতালের পরিষেবা উন্নয়নে প্রশাসনিক বৈঠক, উপস্থিত জেলাশাসক

ধর্মনগর, ৬ আগস্ট: ধর্মনগর জেলা হাসপাতালের সার্বিক স্বাস্থ্য পরিষেবা আরও উন্নত ও কার্যকর করার লক্ষ্যে বৃহস্পতিবার এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে হাসপাতালের বিভিন্ন পরিষেবা, পরিকাঠামো, চিকিৎসা ব্যবস্থা এবং রোগীদের সুবিধা-অসুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।বৈঠকে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলার জেলাশাসক চাঁদনী চন্দন, জেলা হাসপাতালের মেডিকেল সুপার ডা. ভাস্কর দাস, চিফ মেডিকেল অফিসার…

Read More

১০ আগস্টের ‘জেল ভরো’ কর্মসূচির প্রস্তুতিতে ধর্মনগরে সিআইটিইউ-এর মিছিল

ধর্মনগর, ৬ আগস্ট: আগামী ১০ আগস্ট সারা দেশব্যাপী সিআইটিইউ ঘোষিত ‘জেল ভরো’ আন্দোলনের সমর্থনে বৃহস্পতিবার ধর্মনগরে মিছিল সংগঠিত করে সিআইটিইউর জেলা কমিটি। ১১ দফা দাবি সনদের ভিত্তিতে এই কর্মসূচির প্রস্তুতি হিসেবে মিছিলটি ধর্মনগর সিপিআই(এম) জেলা কার্যালয় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন প্রধান সড়ক পরিক্রমা করে পুনরায় পার্টি কার্যালয়ে এসে শেষ হয়।মিছিলে সিআইটিইউ জেলা কমিটির নেতৃত্বের…

Read More

জিবি হাসপাতালের হোস্টেল-কাণ্ডে মানবাধিকার কমিশনের দ্বারস্থ আইনজীবীরা, নিরপেক্ষ তদন্তের দাবি

আগরতলা, ৬ আগস্ট: জিবি হাসপাতালের হোস্টেলকে ঘিরে সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে এবার রাজ্য মানবাধিকার কমিশনের দ্বারস্থ হলেন আইনজীবী মহল। ঘটনার নিরপেক্ষ তদন্ত, প্রকৃত দোষীদের চিহ্নিতকরণ এবং সংশ্লিষ্টদের মানবাধিকার রক্ষায় কমিশনের হস্তক্ষেপ দাবি করা হয়েছে।আইনজীবীদের দাবি, ঘটনাটি জনমনে ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছে। তাই বিষয়টির পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য সামনে আনা জরুরি। একই সঙ্গে…

Read More

কমনওয়েলথে ইতিহাস গড়লেন ত্রিপুরার অস্মিতা দে, জুডোতে ভারতের প্রথম স্বর্ণজয়ী

আগরতলা, ৫ আগস্ট: ভারতের ক্রীড়া ইতিহাসে এক গৌরবময় অধ্যায় রচনা করলেন ত্রিপুরার কন্যা অস্মিতা দে। কমনওয়েলথ গেমসের জুডো ইভেন্টে ভারতের হয়ে প্রথমবারের মতো স্বর্ণপদক জিতে ইতিহাস সৃষ্টি করেছেন তিনি। তাঁর এই নজিরবিহীন সাফল্যে গর্বিত গোটা ত্রিপুরা তথা সমগ্র দেশ।ঐতিহাসিক এই কৃতিত্বের জন্য অস্মিতা দে-কে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। তাঁর সঙ্গে সাক্ষাৎ করে শুভেচ্ছা…

Read More

টিপ্রা মথা-বিজেপি সম্পর্ক নিয়ে সরব জিতেন্দ্র চৌধুরী, একাধিক ইস্যুতে সরকারের সমালোচনা

আগরতলা, ৫ আগস্ট: রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, টিপ্রা মথা ও বিজেপির সম্পর্ক-সহ একাধিক সমসাময়িক বিষয় নিয়ে বুধবার সংবাদমাধ্যমের মুখোমুখি হন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী।সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি টিপ্রা মথা ও বিজেপির রাজনৈতিক অবস্থান, রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতি এবং সরকারের বিভিন্ন নীতি নিয়ে নিজের মতামত তুলে ধরেন। পাশাপাশি রাজ্যের বিভিন্ন জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়েও তিনি প্রতিক্রিয়া ব্যক্ত…

Read More

ক্রাশারে চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা, অভিযুক্তের তথ্যেই উদ্ধার লক্ষাধিক টাকার যন্ত্রাংশ

কদমতলা, ৫ আগস্ট: উত্তর ত্রিপুরার কদমতলা থানার অধীন ঝেরঝেরী এলাকায় পাথর ভাঙার ক্রাশার থেকে মূল্যবান লোহার যন্ত্রাংশ চুরির অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পুলিশ একটি ভাঙারির দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চুরি হওয়া যন্ত্রাংশ উদ্ধার করেছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি ঝেরঝেরী এলাকার একাধিক ক্রাশার থেকে মূল্যবান লোহার যন্ত্রাংশ চুরির…

Read More