Headlines

মাদকের দাপটে অতিষ্ঠ ৯ নম্বর ওয়ার্ড! চুরি-ছিনতাই রুখতে কৈলাসহর থানায় ডেপুটেশন

কৈলাসহর, ৬ আগস্ট: মাদক কারবার ও মাদকাসক্তের সংখ্যা বৃদ্ধির জেরে এলাকায় চুরি-ছিনতাইয়ের ঘটনা বেড়ে চলেছে—এই অভিযোগ তুলে কৈলাসহর থানায় লিখিত ডেপুটেশন জমা দিলেন পুর পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মানসী চক্রবর্তী এবং এলাকার বাসিন্দারা। বৃহস্পতিবার তাঁরা অবিলম্বে মাদক চক্রের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।অভিযোগে বলা হয়েছে, শ্রীনিকেতন শপিং কমপ্লেক্স, শ্মশানঘাট সংলগ্ন এলাকা, সিনেমা…

Read More

‘চলাচলের অযোগ্য জাতীয় সড়ক, জবাব দিন’—এনএইচআইডিসিএল-এর বিরুদ্ধে সিপিআই(এম)-এর গণবিক্ষোভ

আগরতলা, ৬ আগস্ট: ত্রিপুরার বিভিন্ন জাতীয় সড়কের বেহাল অবস্থা ও দীর্ঘদিন ধরে মেরামতের অভাবের প্রতিবাদে বৃহস্পতিবার পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির উদ্যোগে গণবিক্ষোভ কর্মসূচি পালন করে সিপিআই(এম)। কর্মসূচিতে জাতীয় সড়কগুলির দ্রুত সংস্কার এবং এনএইচআইডিসিএল (NHIDCL)-এর পক্ষ থেকে এ বিষয়ে স্পষ্ট জবাব দাবি করা হয়।বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীসহ সিপিআই(এম)-এর জেলা ও রাজ্যস্তরের একাধিক…

Read More

১০০ ছাত্র, মাত্র ১ শিক্ষক! রাঙামাটিয়া নর্থ হাই স্কুলে চরম শিক্ষক সংকট

নলছড়, ৬ আগস্ট: নলছড় বিধানসভার অন্তর্গত রাঙামাটিয়া নর্থ হাই স্কুলে তীব্র শিক্ষক সংকটের অভিযোগে উদ্বেগ বাড়ছে অভিভাবক ও স্থানীয়দের মধ্যে। অভিযোগ, প্রায় ১০০ জন ছাত্রছাত্রীর জন্য বর্তমানে রয়েছেন মাত্র একজন শিক্ষক।জানা গেছে, বিদ্যালয়ে আগে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পাঠদান চলত। সম্প্রতি সেখানে নার্সারি শ্রেণিও চালু করা হয়েছে। বর্তমানে নার্সারি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত মোট…

Read More

রক্তদানেই মানবসেবা—টিএসআর ৯ম ব্যাটালিয়নের উদ্যোগে মহৎ সামাজিক কর্মসূচি

শান্তিরবাজার, ৬ আগস্ট: দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষার পাশাপাশি সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডেও ধারাবাহিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে ত্রিপুরা স্টেট রাইফেলস (টিএসআর)। সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দক্ষিণ ত্রিপুরার সাচিরামবাড়িতে ৯ম ব্যাটালিয়ন টিএসআর (আইআর-৪) সদর দপ্তরে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়।অনুষ্ঠানের উদ্বোধন করেন টিএসআর ও অপারেশনস-এর ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ কেরি মারাক (আইপিএস)। উপস্থিত ছিলেন ৯ম ব্যাটালিয়নের…

Read More

চুরি যাওয়া স্বর্ণালংকার উদ্ধার, খেজুরবাগান কাণ্ডে অভিযুক্ত গ্রেফতার

আগরতলা, ৬ আগস্ট: খেজুরবাগান এলাকায় সংঘটিত চুরির ঘটনার তদন্তে সাফল্য পেল এনসিসি থানার পুলিশ। ৪ আগস্টের চুরির ঘটনায় অভিযুক্ত এক ব্যক্তিকে গ্রেফতার করার পাশাপাশি চুরি যাওয়া স্বর্ণালংকার ও অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এনসিসি থানার ওসি পরিতোষ দাস জানান, ঘটনার অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করে। তদন্তের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করা…

Read More

জিবি হাসপাতালে রোগীর সঙ্গে অমানবিক আচরণের অভিযোগ, স্বাস্থ্য দপ্তরে যুব কংগ্রেসের ডেপুটেশন

আগরতলা, ৬ আগস্ট: জিবি হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর সঙ্গে অমানবিক আচরণের অভিযোগ তুলে স্বাস্থ্য দপ্তরে ডেপুটেশন প্রদান করল ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস। সংগঠনের দাবি, কয়েকদিন আগে ধর্মনগর থেকে চিকিৎসার জন্য জিবি হাসপাতালে আসা এক রোগী ও তাঁর পরিবারের সঙ্গে দুর্ব্যবহার করা হয়, যা অত্যন্ত নিন্দনীয়।বৃহস্পতিবার যুব কংগ্রেসের প্রতিনিধিদল স্বাস্থ্য দপ্তরে গিয়ে ঘটনার প্রতিবাদ জানায় এবং…

Read More

বিশালগড়ে ফের দুঃসাহসিক ছিনতাই! বন্দুক ঠেকিয়ে টাকা-মোবাইল লুট, তিন যুবককে মারধরের অভিযোগ

বিশালগড়, ৬ আগস্ট: বিশালগড়ে ফের ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এবার বিশালগড় থানাধীন লস্কর চৌমুহনী এলাকায় তিন যুবকের কাছ থেকে বন্দুকের মুখে নগদ অর্থ ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। একই সঙ্গে তাঁদের মারধরও করা হয়েছে বলে অভিযোগ।আক্রান্তদের নাম ইসমাইল মিয়া, নাজমুল হোসেন ও আরিফ হোসেন। অভিযোগ, দুষ্কৃতীরা তাঁদের পথরোধ করে মাথায় বন্দুক ঠেকিয়ে…

Read More

কলকাতা থেকে পদক জিতে ফিরলেন ত্রিপুরার ক্যারাটে যোদ্ধারা, রাজ্যে উচ্ছ্বাস

আগরতলা, ৬ আগস্ট: কলকাতায় অনুষ্ঠিত একটি জাতীয় পর্যায়ের ক্যারাটে চ্যাম্পিয়নশিপে একাধিক পদক জয় করে ত্রিপুরায় ফিরেছেন রাজ্যের ক্যারাটে খেলোয়াড়রা। তাঁদের এই সাফল্যে ক্রীড়ামহলে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।চ্যাম্পিয়নশিপে ত্রিপুরার প্রতিনিধিত্বকারী খেলোয়াড়রা বিভিন্ন বিভাগে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক অর্জন করেন। রাজ্যে ফিরে তাঁদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।প্রশিক্ষক ও ক্রীড়া সংগঠকদের মতে, খেলোয়াড়দের এই…

Read More

সরকারি হাসপাতালে থার্মোমিটার নেই! রাত ১টায় বাইরে থেকে কিনে আনলেন রোগীর পরিবার

কৈলাসহর, ৬ আগস্ট: কৈলাসহরের আরজিএম মহকুমা হাসপাতালে ন্যূনতম চিকিৎসা সরঞ্জামের অভাবের অভিযোগ ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ, চণ্ডীপুর বিধানসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শিপ্রা সুক্লবৈদ্য তাঁর ১১ মাসের জ্বরাক্রান্ত নাতিকে হাসপাতালে ভর্তি করানোর পর জানতে পারেন, হাসপাতালের কাছে জ্বর মাপার জন্য থার্মোমিটার নেই।পরিবারের দাবি, রাত প্রায় ১টার সময় বাধ্য হয়ে হাসপাতালের বাইরে থেকে…

Read More

ডিজিপির রহস্যমৃত্যুর নিরপেক্ষ তদন্তের দাবি মানিক সরকারের, সিটু রাজ্য কার্যালয়ে সরব প্রাক্তন মুখ্যমন্ত্রী

আগরতলা, ৬ আগস্ট: আগরতলায় সিটু রাজ্য কার্যালয়ে ত্রিপুরা ক্ষৌরকর্মী ইউনিয়নের রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারসহ সংগঠনের রাজ্য নেতৃত্ব ও অন্যান্য অতিথিরা।অনুষ্ঠান শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের ডিজিপির রহস্যজনক মৃত্যু প্রসঙ্গে প্রতিক্রিয়া জানান মানিক সরকার। তিনি বলেন, ঘটনাটি নিয়ে সাধারণ মানুষের মনে নানা প্রশ্ন ও উদ্বেগ তৈরি হয়েছে। তাই প্রকৃত…

Read More