ব্যবসায়িক বিবাদে সংঘর্ষ, আহত ৩! ধর্মনগর হাসপাতালে চিকিৎসাধীন
ব্যবসায়িক বিবাদকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে উত্তেজনা ছড়াল ধর্মনগরের পদ্মপুর অফিসটিলা পয়েন্ট সংলগ্ন এলাকায়। ঘটনায় তিন যুবক আহত হয়েছেন। আহতদের বর্তমানে ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসা চলছে।আহতদের নাম সৌরভ দেবনাথ, জয়ব্রত দেবনাথ ও অভিজিত আচার্যি বলে জানা গেছে। আহতদের অভিযোগ, ব্যবসা সংক্রান্ত বিষয় নিয়ে প্রথমে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে…
