Headlines

“কৃষিমন্ত্রী ক্ষেতে নামলেন, বিদ্যুৎমন্ত্রী খুঁটি তুলছেন না কেন?”—মানিক সরকারের কটাক্ষ

আগরতলা, ৮ আগস্ট: কৃষি ও বিদ্যুৎ পরিষেবা নিয়ে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। কৃষিমন্ত্রীকে মাঠে নেমে কৃষকদের সঙ্গে কাজ করতে দেখা গেলেও বিদ্যুৎমন্ত্রী কেন বিদ্যুতের খুঁটি সরানো বা সংশ্লিষ্ট সমস্যার সমাধানে উদ্যোগী হচ্ছেন না—এই প্রশ্নই তুলেছেন তিনি।মানিক সরকারের বক্তব্যে উঠে এসেছে কৃষিক্ষেত্রে বিদ্যুৎ পরিষেবা ও পরিকাঠামোর গুরুত্বপূর্ণ বিষয়। তাঁর অভিযোগ, কৃষকদের…

Read More

ঝুলন্ত ফুটব্রিজে বড় বড় গর্ত! মেলাঘর-তেলকাজলায় আতঙ্কে পথচারীরা

মেলাঘর, ৮ আগস্ট: দীর্ঘদিনের অবহেলা ও সংস্কারের অভাবে ক্রমেই বিপজ্জনক হয়ে উঠছে মেলাঘর থেকে তেলকাজলা যাওয়ার ঝুলন্ত স্টিল ফুটব্রিজ। সেতুর বিভিন্ন অংশের স্টিলের পাত নষ্ট হয়ে তৈরি হয়েছে বড় বড় গর্ত। সেই ঝুঁকিপূর্ণ পথ দিয়েই প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন সাধারণ মানুষ।গোমতী নদীর দক্ষিণ পাড়ের পাঁচটি পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম এই…

Read More

নেতাজিনগরে রক্তাক্ত জাতীয় সড়ক, লরির ধাক্কায় টমটম চালক গুরুতর জখম

তেলিয়ামুড়া, ৮ আগস্ট: ফের ভয়াবহ দুর্ঘটনায় রক্তাক্ত হল আসাম-আগরতলা জাতীয় সড়ক। শুক্রবার গভীর রাতে তেলিয়ামুড়া থানাধীন নেতাজিনগর এলাকায় দূরপাল্লার লরি ও একটি টমটমের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হলেন ১৮ বছরের টমটম চালক দীপ্তনু সরকার।জানা গেছে, TR-06A-1976 নম্বরের মহিন্দ্রা টমটমটি তেলিয়ামুড়া থেকে চাকমাঘাটের দিকে যাচ্ছিল। রাত আনুমানিক ১১টা নাগাদ নেতাজিনগর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি…

Read More

ধর্মনগরে অস্থায়ী মাছ-মাংস বাজার পরিদর্শন, অটো স্ট্যান্ড গড়তে এক সপ্তাহের নির্দেশ

নিজস্ব সংবাদদাতা: ধর্মনগরে নির্মীয়মাণ আধুনিক বাজারের কাজ চলাকালীন অস্থায়ীভাবে স্থানান্তরিত মাছ ও মাংস বাজার পরিদর্শন করলেন ধর্মনগরের বিধায়ক জহর চক্রবর্তী। শুক্রবার বিকেলে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মহকুমা শাসক তথা পৌর পরিষদের চিফ এক্সিকিউটিভ দেবযানী চৌধুরী এবং পৌর পরিষদের চেয়ারপার্সন মিতালী দাস সেন।পরিদর্শনের সময় অস্থায়ী বাজারে মাছ ও মাংস বিক্রেতাদের বিভিন্ন সমস্যা ও পরিকাঠামোগত সুবিধা খতিয়ে…

Read More

উদয়পুরে শুরু ৬৫তম সুব্রত কাপ অনূর্ধ্ব-১৭ ফুটবল, মাঠে ৯ জেলার লড়াই

নিজস্ব সংবাদদাতা: ত্রিপুরা সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে এবং গোমতী জেলা স্কুল স্পোর্টস বোর্ডের ব্যবস্থাপনায় উদয়পুরের রমেশ ইংলিশ মিডিয়াম এইচ.এস. স্কুলের সিন্থেটিক টার্ফ ফুটবল মাঠে জাঁকজমকপূর্ণ পরিবেশে শুরু হয়েছে রাজ্যভিত্তিক ৬৫তম অনূর্ধ্ব-১৭ বালক বিভাগের সুব্রত কাপ আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা-২০২৬।তিনদিনব্যাপী এই প্রতিযোগিতায় রাজ্যের বিভিন্ন জেলা থেকে মোট ৯টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন…

Read More

উদয়পুরে জাতীয় সড়কের গর্ত মেরামতে উদ্যোগ, ১৫ আগস্টের আগেই কাজ শেষের আশ্বাস

নিজস্ব সংবাদদাতা: বর্ষার কারণে উদয়পুর শহর সংলগ্ন জাতীয় সড়কের পাশে তৈরি হওয়া গর্তে বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। বিষয়টির গুরুত্ব বিবেচনা করে শুক্রবার সরেজমিনে এলাকা পরিদর্শন করেন উদয়পুর পৌরপরিষদের পৌরপিতা শীতলচন্দ্র মজুমদার, বিজেপির রাধাকিশোরপুর মণ্ডল সভাপতি সানি সাহা এবং ন্যাশনাল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (NHIDCL)-এর আধিকারিকরা।পরিদর্শনকালে রাস্তার বিভিন্ন অংশ ঘুরে গর্তগুলির অবস্থান ও ক্ষয়ক্ষতির মাত্রা খতিয়ে দেখা…

Read More

বিদ্যুৎ বিল নিয়ে বিক্ষোভ, সেকেরকোট বিদ্যুৎ অফিসে তালা ঝুলালেন গ্রাহকরা

নিজস্ব সংবাদদাতা: অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগকে কেন্দ্র করে শুক্রবার সেকেরকোট বিদ্যুৎ অফিসে বিক্ষোভে সামিল হন ক্ষুব্ধ গ্রাহকরা। একপর্যায়ে প্রতিবাদকারীরা অফিসের মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।বিক্ষোভকারীদের অভিযোগ, সাম্প্রতিক সময়ে স্বাভাবিক ব্যবহারের তুলনায় অনেক বেশি বিদ্যুৎ বিল পাঠানো হচ্ছে। একাধিকবার অভিযোগ জানিয়েও সমস্যার সমাধান না হওয়ায় তাঁরা এই কর্মসূচি নিতে বাধ্য হয়েছেন বলে দাবি করেন।প্রতিবাদকারীরা…

Read More

ধর্মনগরে তীব্র যানজট, ট্রাফিক পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন

নিজস্ব সংবাদদাতা: উত্তর ত্রিপুরার ধর্মনগর শহরে ক্রমবর্ধমান যানজট ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ বাড়ছে। শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলিতে যত্রতত্র যানবাহন পার্কিং এবং পর্যাপ্ত ট্রাফিক নিয়ন্ত্রণের অভাবে প্রতিদিনই দুর্ভোগে পড়ছেন পথচারী ও যানবাহন চালকরা।শুক্রবার শহরের ব্যস্ততম সেন্ট্রাল রোডে দীর্ঘক্ষণ তীব্র যানজটের সৃষ্টি হয়। স্থানীয়দের দাবি, প্রায় এক ঘণ্টা যান চলাচল কার্যত স্তব্ধ থাকলেও সেই…

Read More

৮ দফা দাবিতে কুমারঘাটে অঙ্গনওয়াড়ি কর্মীদের মিছিল, SDM-কে স্মারকলিপি

নিজস্ব সংবাদদাতা: দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং ৮ দফা দাবি বাস্তবায়নের দাবিতে কুমারঘাটে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করলেন ত্রিপুরা অঙ্গনওয়াড়ি কর্মী সংঘ ও সহায়িকারা। ভারতীয় মজদুর সংঘ (BMS)-এর ঊনকোটি জেলা কমিটির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির শেষে মহকুমা শাসক (SDM)-এর কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়।আন্দোলনকারীদের অভিযোগ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির কারণে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে সাপ্লিমেন্টারি নিউট্রিশন প্রোগ্রাম…

Read More

চুরি করে পালানোর সময় ধরা দুই অভিযুক্ত, বিশালগড়ে পুলিশের জিম্মায়

নিজস্ব সংবাদদাতা: বিশালগড় থানাধীন উত্তর ব্রজপুর এলাকায় চুরির অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে জলের মোটর এবং একটি তিন চাকার মালবাহী অটো চুরির অভিযোগে স্থানীয়দের হাতে ধরা পড়েন বিকাশ দেবনাথ ও সুমন দেবনাথ।স্থানীয় সূত্রে জানা গেছে, চুরির পর পালানোর সময় এলাকাবাসী তাদের আটক করেন। পরে উত্তেজিত জনতা তাদের পুলিশের হাতে তুলে দেয়। অভিযোগ…

Read More