প্রথম মহিলা বিধায়িকা গৌরী ভট্টাচার্যকে শেষ শ্রদ্ধা, সিপিআইএম রাজ্য দপ্তরে আবেগঘন পরিবেশ
আগরতলা, ৮ আগস্ট: ত্রিপুরার প্রাক্তন বিধায়িকা তথা রাজ্যের প্রথম মহিলা বিধায়িকা গৌরী ভট্টাচার্যের প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে সিপিআইএমের অন্দরে। তাঁর মরদেহ সিপিআইএমের রাজ্য দপ্তরে নিয়ে আসা হলে দলীয় নেতৃত্ব ও কর্মীরা শেষ শ্রদ্ধা জানান।গৌরী ভট্টাচার্য ১৯৭৭ থেকে ১৯৮৩ সাল পর্যন্ত বড়জলা বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত হয়ে বিধায়কের দায়িত্ব পালন করেন। রাজ্যের রাজনৈতিক ইতিহাসে প্রথম…
