গ্রামেও ছিনতাইকারীদের দাপট! রাস্তার মাঝেই মহিলার গলা থেকে সোনার চেন ছিনতাই
আগরতলা শহর সংলগ্ন এলাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে উদ্বেগের মধ্যেই এবার শ্রীনগর থানাধীন যুগল কিশোর নগর এলাকায় প্রকাশ্যে এক মহিলার গলা থেকে সোনার চেন ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকালে স্থানীয় গ্রাম পঞ্চায়েত সংলগ্ন পাকা রাস্তায় ঘটনাটি ঘটে।জানা গেছে, যুগল কিশোর নগর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা সুব্রত দেববর্মার স্ত্রী সুভদ্রা দেববর্মা বৃহস্পতিবার সকালে রেগার কাজে যাচ্ছিলেন। গ্রাম…
