প্রথমবার তেলিয়ামুড়ায় গণপতি উৎসব ও মেলা, টাউন হল মাঠে উৎসবের আমেজ
তেলিয়ামুড়ায় প্রথমবার জাঁকজমকপূর্ণভাবে আয়োজিত হচ্ছে গণপতি উৎসব ও মেলা। তেলিয়ামুড়া ইউথ অ্যাসোসিয়েশনের উদ্যোগে চিত্রাঙ্গদা কলা কেন্দ্র তথা টাউন হল মাঠে সোমবার থেকে শুরু হয়েছে এই বিশেষ আয়োজন। আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত চলবে উৎসব ও মেলা।গণেশ চতুর্থীর পূর্ণ লগ্নে ফিতা কেটে গণেশ মণ্ডপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী…
