Headlines

এসপি অফিস থেকে ঢিল ছোড়া দূরত্বে শিক্ষকের বাড়িতে দুঃসাহসিক চুরি, উধাও নগদ ও স্বর্ণালংকার

উদয়পুর, ৪ আগস্ট: উদয়পুর শহরে বসতবাড়িতে চুরির ঘটনা ক্রমেই বাড়ছে। এরই মধ্যে জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে অল্প দূরত্বে এক শিক্ষকের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি উদয়পুর পৌর পরিষদের মহাদেব দিঘীর পূর্ব পাড় এলাকায়।জানা গেছে, বাড়ির মালিক শিক্ষক বিপ্লব সাহা সোমবার বিকেলে পরিবারকে নিয়ে অমরপুরে তাঁদের পুরনো বাড়িতে যান। সেই সুযোগে রাতে বাড়ি…

Read More

নাবালকের বাইকের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের, মোহরছড়া লালটিলায় মর্মান্তিক দুর্ঘটনা

মোহরছড়া, ৪ আগস্ট: মোহরছড়া লালটিলা এলাকায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক প্রবীণ ব্যক্তি। অভিযোগ, এক নাবালকের চালানো মোটরবাইকের ধাক্কায় গুরুতর আহত হন স্বপন চৌধুরী। স্থানীয়রা তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয় বাসিন্দারা নাবালকদের বেপরোয়া বাইক চালানোর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে…

Read More

পাঁচ দফা দাবিতে সরব ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা, ৮-৯ আগস্ট যৌথ সম্মেলন

আগরতলা, ৪ আগস্ট: বকেয়া সুবিধা প্রদান, শূন্যপদে নিয়োগ এবং বদলি নীতি সংশোধন-সহ পাঁচ দফা দাবিতে সরব হল ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীরা। মঙ্গলবার আগরতলায় ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয়ে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স ফেডারেশন এবং ত্রিপুরা গ্রামীণ ব্যাংক এমপ্লয়িজ ফেডারেশনের যৌথ উদ্যোগে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই দাবিগুলি তুলে ধরা হয়।সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন দুই…

Read More

ছয় মাসে ছয়বার চুরি একই শিবমন্দিরে! আতঙ্কে ধর্মনগরবাসী, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

ধর্মনগর, ৪ আগস্ট: উত্তর ত্রিপুরার ধর্মনগর শহরে একের পর এক চুরির ঘটনায় উদ্বেগ বাড়ছে। স্থানীয়দের অভিযোগ, গত এক বছর ধরে শহরে চুরির ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে। সর্বশেষ, ধর্মনগর শহরের শিববাড়ি এলাকার একটি শিবমন্দিরে ফের চুরির ঘটনা সামনে এসেছে।স্থানীয় সূত্রে জানা যায়, গত ছয় মাসের মধ্যে একই শিবমন্দিরে এটি ষষ্ঠবারের মতো চুরির ঘটনা। এবার মন্দির থেকে…

Read More

রাবার বাগানে অজানা রোগের থাবা, উৎপাদন ধসে চাষিদের আর্তি—ড্রোন প্রযুক্তির দাবি বামুটিয়ায়

মোহনপুর, ৪ আগস্ট: মোহনপুর মহকুমার বামুটিয়া-সহ বিভিন্ন এলাকায় রাবার বাগানে অজানা রোগের প্রকোপে চরম উদ্বেগের সৃষ্টি হয়েছে। গাছের পাতা লাল ও হলুদ হয়ে অকালেই ঝরে পড়ছে, যার সরাসরি প্রভাব পড়েছে রাবার উৎপাদনে। উৎপাদন কমে যাওয়ায় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন এলাকার রাবার চাষিরা।ক্ষতিগ্রস্ত বাগানগুলি ইতিমধ্যেই পরিদর্শন করেছেন রাবার বোর্ডের বিশেষজ্ঞরা। রোগ নিয়ন্ত্রণে করণীয় সম্পর্কে কৃষকদের পরামর্শও…

Read More

তেলিয়ামুড়ায় টোটো-বাইকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩; প্রবীণের অবস্থা আশঙ্কাজনক

তেলিয়ামুড়া, ৪ আগস্ট: তেলিয়ামুড়ায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত হলেন তিনজন। মঙ্গলবার হলদিছড়া স্কুল সংলগ্ন এলাকায় একটি টোটো ও একটি মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে রয়েছেন ৭৫ বছর বয়সী স্বপন চৌধুরী, ধনি দেববর্মা এবং জ্যোতিষ দেববর্মা।…

Read More

কাশী থেকে আনা পবিত্র মাটির কলস জেলা সভাপতিদের হাতে তুলে দিলেন মুখ্যমন্ত্রী, রবিদাসের ৬৫০তম জন্মবার্ষিকীতে বিশেষ আয়োজন

আগরতলা, ৪ আগস্ট: সন্ত শিরোমণি রবিদাসের ৬৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে উত্তরপ্রদেশের বেনারস (কাশী) থেকে আনা পবিত্র মাটির কলস মঙ্গলবার আগরতলার আখাউড়া রোডস্থিত শ্রীশ্রী রামকৃষ্ণ সারদেশ্বরী মঠ থেকে রাজ্যের বিভিন্ন বিজেপি জেলা সভাপতিদের হাতে তুলে দেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা।এই পবিত্র মাটির কলস কয়েকদিন ধরে মঠে সংরক্ষিত ছিল। এদিন এক ধর্মীয় ও আধ্যাত্মিক পরিবেশে মুখ্যমন্ত্রী আনুষ্ঠানিকভাবে…

Read More

শিক্ষক নিয়োগ নিয়ে মুখ্যমন্ত্রীর বার্তা—‘স্বচ্ছতা ও মেধার ভিত্তিতেই হবে নিয়োগ’

আগরতলা, ৪ আগস্ট: রাজ্যে শিক্ষক নিয়োগ প্রসঙ্গে গুরুত্বপূর্ণ প্রতিক্রিয়া জানিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা। তিনি বলেন, শিক্ষা ক্ষেত্রে যোগ্য ও মেধাবী প্রার্থীদের স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ দেওয়ার বিষয়ে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ।মুখ্যমন্ত্রী জানান, শিক্ষার মানোন্নয়ন সরকারের অন্যতম অগ্রাধিকার। সেই লক্ষ্যেই প্রয়োজন অনুযায়ী শিক্ষক নিয়োগের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। তিনি আরও বলেন,…

Read More

বড়দোয়ালি স্কুলে মুখ্যমন্ত্রী মানিক সাহা, শিক্ষা ব্যবস্থার উন্নয়নে দিলেন বিশেষ গুরুত্ব

আগরতলা, ৪ আগস্ট: রাজ্যের শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়ন ও পরিকাঠামো খতিয়ে দেখতে মঙ্গলবার বড়দোয়ালি স্কুল পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা।পরিদর্শনের সময় তিনি বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষ, শিক্ষার পরিবেশ এবং পরিকাঠামো ঘুরে দেখেন। পাশাপাশি শিক্ষক-শিক্ষিকা ও স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বিদ্যালয়ের বিভিন্ন বিষয় সম্পর্কে খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।মুখ্যমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা…

Read More

ঘুমের ঝাপটায় ভয়াবহ দুর্ঘটনা! দাঁড়িয়ে থাকা মারুতি ভ্যানে সজোরে ধাক্কা অ্যাম্বুলেন্সের

আগরতলা, ৪ আগস্ট: চালকের চোখে ঘুম নেমে আসতেই ঘটল বড়সড় দুর্ঘটনা। মঙ্গলবার ভোরে পরিমল চৌমুহনি জাতীয় সড়কে একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি মারুতি ভ্যানকে সজোরে ধাক্কা মারে।স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরের দিকে অ্যাম্বুলেন্স চালক ঘুমিয়ে পড়ায় গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে যায়। এরপর সেটি রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা মারুতি ভ্যানের সঙ্গে ধাক্কা খায়।…

Read More