ঐতিহ্যবাহী কের পূজায় রাজবাড়িতে মুখ্যমন্ত্রী মানিক সাহা, শান্তি ও সমৃদ্ধির প্রার্থনা
আগরতলা, ৪ আগস্ট: ত্রিপুরার ঐতিহ্যবাহী ও ধর্মীয় সংস্কৃতির অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব কের পূজা উপলক্ষে মঙ্গলবার আগরতলার রাজবাড়িতে অনুষ্ঠিত পূজায় দর্শন করতে যান রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা।এদিন মুখ্যমন্ত্রী রাজপরিবারের ঐতিহ্যবাহী কের পূজার আচার-অনুষ্ঠানে উপস্থিত থেকে দেবতার আশীর্বাদ গ্রহণ করেন। তিনি রাজ্যের শান্তি, সম্প্রীতি, সুখ-সমৃদ্ধি এবং সর্বস্তরের মানুষের কল্যাণ কামনা করেন।কের পূজা ত্রিপুরার প্রাচীন রাজকীয়…
