নির্ধারিত সময়ের বাইরে লরির লোডিং-আনলোডিং, যানজট রুখতে ট্রাফিকের অভিযান
আগরতলা: নির্ধারিত সময়ের বাইরে পণ্যবাহী লরিতে লোডিং-আনলোডিংয়ের কারণে শহরে যানজটের সমস্যা বাড়ছে—এমন অভিযোগের পর অভিযান চালাল ট্রাফিক পুলিশ।শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নিয়ম না মেনে পণ্যবাহী লরি দাঁড় করিয়ে মালপত্র ওঠানো-নামানোর বিষয়টি নজরে আসে ট্রাফিক পুলিশের। এর জেরে ব্যস্ত রাস্তায় যান চলাচল ব্যাহত হচ্ছে বলে অভিযোগ।যানজট নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের যাতায়াত স্বাভাবিক রাখতে নির্ধারিত সময় মেনে…
