বিশ্বকর্মা পুজোয় মানবিক উদ্যোগ, শান্তিরবাজারে কুইজে মেতে উঠল পড়ুয়ারা
শান্তিরবাজার: দেবশিল্পী বিশ্বকর্মার আরাধনাকে সামনে রেখে সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচিতে উদ্যোগী হয়েছে শান্তিরবাজার পূর্ত দপ্তর। নিজেদের সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি একগুচ্ছ জনকল্যাণমূলক কর্মসূচি হাতে নিয়েছেন দপ্তরের কর্মীরা।এরই অংশ হিসেবে শনিবার শান্তিরবাজার পূর্ত দপ্তরের কার্যালয়ে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে আয়োজন করা হয় কুইজ প্রতিযোগিতা। পড়ুয়াদের মধ্যে এই প্রতিযোগিতাকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।পূর্ত দপ্তরের পক্ষ থেকে…
