Headlines

আমবাসায় আয়ুষ্মান ভারত ও CMJAY নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা

আমবাসা: আয়ুষ্মান ভারত–প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (AB-PMJAY) এবং মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার (CMJAY) পরিষেবা আরও কার্যকর ও স্বচ্ছভাবে পরিচালনার লক্ষ্যে আমবাসা পিআরটিআই কনফারেন্স হলে বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।ডিস্ট্রিক্ট ইমপ্লিমেন্টেশন ইউনিট (AB-PMJAY & CMJAY), ধলাইয়ের উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় সংশ্লিষ্ট কর্মীদের আইটি পোর্টাল পরিচালনা, বিভিন্ন ক্লেমের প্রক্রিয়াকরণ ও যাচাই, ক্লেম অ্যাডজুডিকেশন এবং PM-RahAT সংক্রান্ত…

Read Full News

খোয়াইয়ে যুব কংগ্রেসের ৬ ঘণ্টার অবস্থান, নিয়োগসহ একাধিক দাবিতে সরব নেতৃত্ব!

খোয়াইয়ে একাধিক দাবিকে সামনে রেখে ৬ ঘণ্টার গণ অবস্থান কর্মসূচি পালন করল যুব কংগ্রেস। শুক্রবার খোয়াইয়ের নিপেন চক্রবর্তী অ্যাভিনিউতে খোয়াই জেলা যুব কংগ্রেস ও ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা যুব কংগ্রেসের সভাপতি নীলকমল সাহা, খোয়াই জেলা যুব কংগ্রেসের সভাপতি সঞ্জয় সিং চৌধুরী, প্রদেশ যুব কংগ্রেসের সাধারণ সম্পাদিকা সাগরিকা সেন-সহ…

Read Full News

PRTC, DGP মৃত্যু ও শূন্যপদ পূরণের দাবিতে DYFI-TYFI’র ডেপুটেশন

PRTC প্রদান, DGP-র অস্বাভাবিক মৃত্যুর তদন্ত এবং রাজ্যের সমস্ত শূন্যপদ দ্রুত পূরণের দাবিতে সরব হলো DYFI ও TYFI। শুক্রবার ছাত্র-যুব সংগঠন দুটির পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে পশ্চিম ত্রিপুরা জেলাশাসকের কাছে ডেপুটেশন প্রদান করা হয়।সংগঠনগুলির প্রতিনিধিরা জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি দপ্তরে বহু পদ শূন্য পড়ে রয়েছে। এর ফলে কর্মসংস্থানের সুযোগ ব্যাহত হওয়ার পাশাপাশি প্রশাসনিক কাজেও…

Read Full News

সীমান্ত বৈঠক থেকে ভিলেজ ভোট, লোকায়ত ইস্তফা ও স্বপন দেববর্মার উপর হামলা—মুখ খুললেন মুখ্যমন্ত্রী

মিজোরাম-ত্রিপুরা সীমান্ত সংক্রান্ত বৈঠক, আসন্ন ভিলেজ কমিটি নির্বাচন ঘিরে আসন সমঝোতা, লোকায়ত ইস্তফা এবং আইপিএফটি-র সাধারণ সম্পাদক স্বপন দেববর্মার উপর হামলার অভিযোগ—একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে প্রতিক্রিয়া জানালেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা।শুক্রবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বিভিন্ন বিষয় নিয়ে নিজের বক্তব্য তুলে ধরেন। বিশেষ করে মিজোরাম-ত্রিপুরা সীমান্ত সংক্রান্ত বৈঠকের বিষয়টি নিয়ে তিনি প্রতিক্রিয়া জানান।পাশাপাশি আসন্ন ভিলেজ…

Read Full News

NSRCC ক্যাম্পাসে বিবেকানন্দ-নেতাজির মূর্তি উন্মোচন, রক্তদান শিবিরে শতাধিক

রাজ্য ক্রীড়া পর্ষদের উদ্যোগে শুক্রবার অনুষ্ঠানের মধ্য দিয়ে NSRCC ক্যাম্পাসে স্বামী বিবেকানন্দ ও নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি উন্মোচন করা হয়। মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা আনুষ্ঠানিকভাবে মূর্তি দুটির আবরণ উন্মোচন করেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের সচিব তাপস রায়, অধিকর্তা এল. ডারলং, ক্রীড়া পর্ষদের সচিব সুকান্ত ঘোষ, প্রদ্মশ্রী জিমন্যাস্ট…

Read Full News

বিভিন্ন দাবিতে SBI কর্মীদের একদিনের ধর্মঘট, মেলারমাঠে বিক্ষোভ

ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নের ডাকে সাড়া দিয়ে সারা দেশের সঙ্গে ত্রিপুরাতেও বিভিন্ন দাবিতে একদিনের ধর্মঘট পালন করলেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার (SBI) কর্মীরা।শুক্রবার মেলারমাঠে SBI-এর প্রধান কার্যালয়ের সামনে কর্মীরা ধর্মঘটে অংশ নেন। বিভিন্ন দাবি-দাওয়া সামনে রেখে আয়োজিত এই কর্মসূচিতে ব্যাংক কর্মী ও আধিকারিকরা অংশগ্রহণ করেন।ধর্মঘটের জেরে ব্যাংকিং পরিষেবায় প্রভাব পড়ে বলে জানা গেছে। আন্দোলনকারীদের…

Read Full News

কৈলাসহরে ভাড়া বাড়িতে স্বাস্থ্যকর্মী আটক, ঘিরে চাঞ্চল্য

কৈলাসহর পুরপরিষদের ১৩ নম্বর ওয়ার্ডের কালিপুর এলাকায় একটি ভাড়া বাড়িতে এক স্বাস্থ্যকর্মীকে আপত্তিকর অবস্থায় আটক করার অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ও উত্তেজনা ছড়ায়।স্থানীয় সূত্রে জানা যায়, ওই স্বাস্থ্যকর্মী বিবাহিত এবং তাঁর সন্তান রয়েছে। অভিযোগ, তা সত্ত্বেও তিনি দীর্ঘদিন ধরে কালিপুরের একটি ভাড়া বাড়িতে এক মহিলার কাছে নিয়মিত যাতায়াত করতেন। বিষয়টি স্থানীয়দের নজরে…

Read Full News

জনস্বার্থের গার্ড ওয়াল, নাকি কমিশনারের বাড়ির সুরক্ষা? সোনামুড়ায় উঠছে প্রশ্ন

জনপ্রতিনিধির বাড়ির সামনে সরকারি অর্থে গার্ড ওয়াল নির্মাণ—এ নিয়ে বিতর্কে সোনামুড়া নগর পঞ্চায়েত। নগর পঞ্চায়েতের ১ নম্বর ওয়ার্ডের কমিশনার সুনীতি নমঃ মল্লিকের বিরুদ্ধে অভিযোগ, তাঁর বাড়ির সীমানা ঘেঁষে নগর পঞ্চায়েতের অর্থে গার্ড ওয়াল নির্মাণের কাজ শুরু হয়েছে। আর এই নির্মাণকাজ ঘিরেই ক্ষোভ ছড়িয়েছে ঠাকুরমুড়ার স্থানীয় বাসিন্দাদের মধ্যে।স্থানীয়দের অভিযোগ, কমিশনারের বাড়ির সীমানার মধ্যে থাকা একটি ঘরকে…

Read Full News

হেরোইন-ট্যাবলেটসহ নেশা কারবারি গ্রেফতার, বিশালগড়ে পুলিশের অভিযান

বিশালগড় থানার পুলিশের অভিযানে হেরোইন ও নেশার ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ধৃত ব্যক্তির নাম অসিত রায়, বাড়ি অফিস টিলা এলাকায় বলে জানা গেছে।পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরে বিশালগড়ের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে নেশাজাতীয় সামগ্রী বিক্রির অভিযোগ ছিল অসিত রায়ের বিরুদ্ধে। গোপন সংবাদের ভিত্তিতে হরিশনগর চা-বাগান এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে বিশালগড় থানার…

Read Full News

কসবা মেলায় উদ্বোধনী ‘ফ্লপ শো’! ফাঁকা মঞ্চে ক্ষোভ, কাঠগড়ায় মেলা কমিটি

কমলাসাগর: শত বছরের ঐতিহ্যবাহী কমলাসাগর কসবা ভাদ্র মেলার উদ্বোধন ঘিরে চরম অব্যবস্থাপনা ও প্রশাসনিক সমন্বয়ের অভাবের অভিযোগ উঠেছে। মেলার আগে ব্যাপক প্রচার চালানো হলেও উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে ঘোষিত বিশিষ্ট অতিথিদের কাউকেই দেখা যায়নি বলে অভিযোগ। ঘটনায় ভক্ত ও পুণ্যার্থীদের একাংশের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।প্রচার অনুযায়ী, মুখ্যমন্ত্রী অধ্যাপক ড. মানিক সাহার হাত ধরে…

Read Full News