Headlines

ধর্মনগর স্টেশনে ট্রেনের স্টপেজ বাড়ানোর দাবি, স্টেশন সুপারকে বিধায়কের ডেপুটেশন

ধর্মনগর, ৮ আগস্ট: ধর্মনগর থেকে আগরতলা এবং আগরতলা থেকে ধর্মনগরগামী ট্রেনগুলির পাশাপাশি বহিরাজ্যে চলাচলকারী দূরপাল্লার ট্রেনগুলির ধর্মনগর স্টেশনে যাত্রাবিরতির সময় বাড়ানোর দাবিতে ডেপুটেশন দিলেন বিধায়ক জহর চক্রবর্তী।শনিবার বেলা ১২টা নাগাদ ধর্মনগর রেলস্টেশনের স্টেশন সুপারের কাছে এই ডেপুটেশন প্রদান করা হয়। বিধায়কের দাবি, ধর্মনগর স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে যে সমস্ত ট্রেন দাঁড়ায়, সেগুলির যাত্রাবিরতির সময় বর্তমানে…

Read More

১৫ দিন ধরে বিদ্যুৎহীন দুর্লভ নারায়ন, জল সংকটেও নাজেহাল জনজীবন! ক্ষোভে রাস্তা অবরোধ

দীর্ঘ ১৫ দিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার পাশাপাশি তীব্র পানীয় জলের সংকটে ভুগছেন নলছড় পূর্ব দুর্লভ নারায়ন এলাকার বাসিন্দারা। বারবার অভিযোগ জানানোর পরও সমস্যার সমাধান না হওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা রাস্তায় নেমে বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করেন।স্থানীয়দের অভিযোগ, প্রায় দুই সপ্তাহ ধরে এলাকায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক নেই। বিদ্যুৎ না থাকায় পানীয় জল সরবরাহও ব্যাহত হচ্ছে,…

Read More

ট্যাপ করুন, পেমেন্ট করুন! ইন্টারনেট ছাড়াই UPI Lite X-এর নতুন দিগন্ত

ভারতের রিজার্ভ ব্যাংক (RBI) ডিজিটাল লেনদেনকে আরও সহজ করতে চালু করেছে UPI Lite X, যা নেটওয়ার্ক ছাড়াই অর্থ লেনদেনের সুযোগ দেবে। এটি Near Field Communication (NFC) প্রযুক্তি ব্যবহার করে, যার ফলে ব্যবহারকারীরা শুধু তাদের ফোন ট্যাপ করেই পেমেন্ট সম্পন্ন করতে পারবেন। কীভাবে কাজ করে UPI Lite X?ইন্টারনেট ছাড়াই লেনদেন করা যাবে।প্রেরক ও প্রাপক উভয়ের ডিভাইস…

Read More

৩ বছরের আইনি লড়াই শেষে আদালতের রায়ে নিজের জমি ফিরে পেলেন মানিক দেবনাথ

উত্তর ত্রিপুরা | দীর্ঘ তিন বছরের আইনি লড়াইয়ের অবসান ঘটিয়ে অবশেষে নিজের জমির দখল ফিরে পেলেন উত্তর জেলার গোবিন্দপুর এলাকার বাসিন্দা মানিক দেবনাথ। বৃহস্পতিবার আদালতের নির্দেশ কার্যকর করতে পুলিশ প্রশাসনের উপস্থিতিতে এবং স্থানীয় বাসিন্দাদের সাক্ষ্যে তাঁর হাতে আনুষ্ঠানিকভাবে জমির দখল তুলে দেওয়া হয়।জানা গেছে, ২০২৩ সালে জমি-সংক্রান্ত বিরোধের জেরে প্রায় ০.৩৪ শতক জমির মালিকানা ও…

Read More

টানা বৃষ্টিতে জিবি হাসপাতালের মেডিকেল স্টোরে জল, ক্ষতিগ্রস্ত বিপুল পরিমাণ ওষুধের অভিযোগ

টানা বৃষ্টির জেরে আগরতলার জিবি হাসপাতাল চত্বরে অবস্থিত রোগী কল্যাণ সমিতি পরিচালিত মেডিকেল স্টোরে জল ঢুকে পড়ার অভিযোগ উঠেছে। জলমগ্ন হয়ে পড়েছে স্টোরের একাংশ, যার ফলে বিপুল পরিমাণ ওষুধ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা।স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘক্ষণ ধরে বৃষ্টিপাতের কারণে হাসপাতাল চত্বরে জল জমে যায়। সেই জল মেডিকেল স্টোরে ঢুকে পড়ায় ওষুধ সংরক্ষণে…

Read More

প্রাক্তন সেনাদের সম্মানে আসাম রাইফেলসের বিশেষ উদ্যোগ, গুর্খাবস্তিতে স্বাস্থ্য শিবির ও ব্যান্ড প্রদর্শনী

আগরতলার গুর্খাবস্তিতে প্রাক্তন সেনাদের সম্মান জানাতে এবং তাঁদের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করতে বিশেষ আউটরিচ প্রোগ্রামের আয়োজন করলো Assam Rifles। সোমবার আয়োজিত এই কর্মসূচিতে ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে বহু প্রাক্তন সেনাকর্মী ও তাঁদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।অনুষ্ঠানের অংশ হিসেবে একটি মেডিক্যাল হেলথ চেক-আপ ক্যাম্পের আয়োজন করা হয়। সেখানে আসাম রাইফেলসের মেডিক্যাল টিম প্রাক্তন সেনা ও…

Read More

RTI কর্মীর মামলার নিরপেক্ষ তদন্ত ও ধর্ষণ অভিযুক্তের গ্রেপ্তারের দাবিতে SDPO-কে ডেপুটেশন DYFI-র

সোনামুড়া, ২ জুলাই: মেলাঘরের সাংবাদিক ও আরটিআই (RTI) কর্মী প্রসেনজিৎ সাহাকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে নিরপেক্ষ তদন্তের দাবি এবং এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত বিজেপি নেতা পিন্টু ঘোষকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে মহকুমা পুলিশ আধিকারিকের (SDPO) কাছে ডেপুটেশন জমা দিল ডিওয়াইএফআই (DYFI)-র সোনামুড়া বিভাগীয় কমিটি।বৃহস্পতিবার সংগঠনের নেতৃত্ব স্মারকলিপি জমা দিয়ে দাবি করে, প্রসেনজিৎ সাহার বিরুদ্ধে দায়ের…

Read More

শ্রমিকদের একগুচ্ছ দাবিতে আগরতলায় CITU-র বিক্ষোভ মিছিল, সরব শ্রমজীবী মানুষ

আগরতলা, ১৫ জুলাই: শ্রমিক স্বার্থবিরোধী শ্রম কোড বাতিল, বিদ্যুতের বিল কমানো, স্মার্ট মিটার প্রত্যাহার, জি-রাম-জি প্রকল্প বাতিল করে পুরনো মনরেগা ব্যবস্থা পুনরায় চালু, দৈনিক ৭০০ টাকা মজুরি নিশ্চিত করা, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ এবং শহরের ভাঙাচোরা রাস্তা দ্রুত সংস্কারের দাবিতে বুধবার আগরতলায় বিক্ষোভ মিছিলের আয়োজন করে সিটু (CITU) সদর মহকুমা কমিটি।মিছিলে বিপুল সংখ্যক শ্রমিক, কর্মী…

Read More

ডিজিপি অনুরাগ ধ্যানকরের প্রয়াণে শোক প্রকাশ সুদীপ রায় বর্মন ও মন্ত্রী রতন লাল নাথের

আগরতলা, ২০ জুলাই ২০২৬: ত্রিপুরা পুলিশের মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধ্যানকরের আকস্মিক প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন বিধায়ক সুদীপ রায় বর্মন এবং রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ।নিজ নিজ প্রতিক্রিয়ায় তাঁরা বলেন, অনুরাগ ধ্যানকরের অকাল মৃত্যু রাজ্যের পুলিশ প্রশাসনের জন্য এক অপূরণীয় ক্ষতি। একজন দক্ষ, সৎ ও নিষ্ঠাবান পুলিশ আধিকারিক হিসেবে তিনি…

Read More

৯ বছরের আয়ুষীকে বাঁচাতে সাহায্যের আবেদন, পাশে দাঁড়ানোর আকুতি পরিবারের

শান্তিরবাজার: দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজারের মাস্টারপাড়া এলাকায় ভাড়া বাড়িতে বসবাসকারী দিনমজুর পরিবারের ৯ বছরের শিশু আয়ুষী দাস দীর্ঘদিন ধরে বোন টিউমারের সঙ্গে লড়াই করছে। বর্তমানে তার চিকিৎসার জন্য প্রয়োজন জরুরি অস্ত্রোপচার, কিন্তু আর্থিক সংকটে পড়েছে পরিবার।পরিবার সূত্রে জানা যায়, বিশ্বজিৎ দাস ও প্রিয়াঙ্কা দাসের দুই কন্যার মধ্যে বড় মেয়ে আয়ুষী শান্তিরবাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের (বিদ্যাজ্যোতি) তৃতীয়…

Read More