Headlines

গোলাঘাটিতে নেশাগ্রস্ত দুষ্কৃতীদের হামলার অভিযোগ, স্বস্ত্রীক আক্রান্ত চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট

আগরতলা, ২২ জুলাই: সিপাহিজলা জেলার গোলাঘাটি এলাকায় রাতে বাড়ি ফেরার পথে এক চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ও তাঁর স্ত্রী নেশাগ্রস্ত দুষ্কৃতীদের হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা।অভিযোগ অনুযায়ী, গোলাঘাটি সিপাহিজলা স্কুলের সামনে দিয়ে নিজ বাড়ির উদ্দেশ্যে যাওয়ার সময় কয়েকজন নেশাগ্রস্ত যুবক তাঁদের…

Read More

মুখ্যমন্ত্রীর হাত ধরে খার্চি উৎসব ২০২৬-এর শুভ সূচনা, চৌদ্দ দেবতা বাড়িতে ভক্তদের ঢল

আগরতলা, ২২ জুলাই: ত্রিপুরার ঐতিহ্যবাহী খার্চি উৎসব ২০২৬-এর আনুষ্ঠানিক সূচনা করলেন মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা। খয়েরপুরের ঐতিহাসিক চৌদ্দ দেবতা বাড়ি মন্দির প্রাঙ্গণে ধর্মীয় আচার-অনুষ্ঠান ও পূজার মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন বিধায়ক রতন চক্রবর্তী, আগরতলার মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার এবং অন্যান্য জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।প্রতিবছরের মতো এবারও সাত…

Read More

ছাত্র-যুব ইস্যুতে এনএসইউআই ও যুব কংগ্রেসের সেমিনার, উপস্থিত কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব

আগরতলা, ২২ জুলাই: ছাত্র ও যুব সমাজের বিভিন্ন সমস্যা, শিক্ষা, কর্মসংস্থান এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে আগরতলার স্টুডেন্টস হেলথ হোমে এক বিশেষ সেমিনারের আয়োজন করে এনএসইউআই (NSUI) এবং ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস।সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিল্লি থেকে আগত এআইসিসি (AICC)-র সদস্য বি.পি. সিং। এছাড়াও উপস্থিত ছিলেন কংগ্রেস ওয়ার্কিং কমিটির (CWC) সদস্য ও বিধায়ক সুদীপ…

Read More

আগরতলা প্রেস ক্লাবে হেলথ ক্যাম্পের প্রস্তুতি, শুরু হলো স্বাস্থ্য পরীক্ষা

আগরতলা, ২২ জুলাই: আগরতলা প্রেস ক্লাব ও আইএলএস (ILS) হাসপাতালের যৌথ উদ্যোগে আয়োজিত হতে চলা বিশেষ স্বাস্থ্য শিবিরকে সামনে রেখে আজ প্রেস ক্লাব প্রাঙ্গণে বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক স্ক্রিনিংয়ের কাজ শুরু হয়েছে।স্বাস্থ্য শিবিরে অংশগ্রহণকারী সাংবাদিক ও প্রেস ক্লাবের সদস্যদের বিভিন্ন শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা আধুনিক চিকিৎসা সরঞ্জামের মাধ্যমে প্রয়োজনীয় পরীক্ষা সম্পন্ন…

Read More

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণ আইনজীবীর, হাসপাতালে ছুটে এলেন বিধায়ক বন্ধু

ধর্মনগর, ২২ জুলাই: ঊণকোটি জেলার দারচই এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন কৈলাসহর আদালতের তরুণ আইনজীবী বিশ্বজিৎ দেববর্মা (৩২)। তাঁর অকাল মৃত্যুতে আইনজীবী মহল ও এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।জানা গেছে, কৈলাসহর থেকে নেপালটিলায় নিজের বাড়িতে ফেরার পথে দারচই এলাকায় একটি বলেরো গাড়ির সঙ্গে তাঁর মোটরসাইকেলের সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাঁকে…

Read More

আনুষ্ঠানিক সূচনায় ঐতিহ্যবাহী খার্চি উৎসব, সাত দিনজুড়ে ভক্তি ও উৎসবের আবহ

আগরতলা, ২২ জুলাই: ত্রিপুরার অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসব খার্চি পূজা ও উৎসব আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। বুধবার সকালে চতুর্দশ দেবতা মন্দিরে ধর্মীয় আচার-অনুষ্ঠান ও নিয়ম মেনে পূজার মধ্য দিয়ে উৎসবের শুভ সূচনা হয়।প্রতিবছরের মতো এবারও সাত দিনব্যাপী চলবে এই ঐতিহ্যবাহী উৎসব। রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি দেশের নানা স্থান থেকেও অসংখ্য ভক্ত ও…

Read More

ত্রিপুরায় প্রথমবার নতুন শ্রমকোড নিয়ে তিন দিনের কর্মশালা, কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ

আগরতলা, ২২ জুলাই: কেন্দ্রীয় সরকারের নতুন শ্রমকোড বাস্তবায়নকে সামনে রেখে ত্রিপুরায় প্রথমবারের মতো তিন দিনের একটি বিশেষ কর্মশালার আয়োজন করা হয়েছে। আগরতলার সোনারতরী গেস্ট হাউসে আয়োজিত এই কর্মশালায় মিজোরাম, মণিপুরসহ উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্য থেকে শ্রম আইন বিশেষজ্ঞরা অংশ নেন।রাজ্যের শ্রম দফতরের সঙ্গে যুক্ত বিভিন্ন স্তরের কর্মকর্তাদের নতুন শ্রমকোডের বিভিন্ন দিক, বাস্তব প্রয়োগ এবং প্রশাসনিক কার্যপ্রণালী…

Read More

স্নানযাত্রার মধ্য দিয়ে সূচনা খার্চি পূজার, আগামীকাল থেকে শুরু সাত দিনের ঐতিহ্যবাহী উৎসব ও মেলা

খয়েরপুর, ২১ জুলাই: ত্রিপুরার ঐতিহ্যবাহী খার্চি পূজার সূচনা হলো খয়েরপুরের চৌদ্দ দেবতা মন্দিরে স্নানযাত্রার মধ্য দিয়ে। বৈদিক মন্ত্রোচ্চারণ ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাধ্যমে চৌদ্দ দেবতার পবিত্র স্নান সম্পন্ন হয়। এই স্নানযাত্রার মাধ্যমেই আনুষ্ঠানিকভাবে শুরু হলো রাজ্যের অন্যতম প্রাচীন ধর্মীয় উৎসবের প্রস্তুতি।আগামীকাল থেকে শুরু হবে সাত দিনব্যাপী খার্চি পূজা ও ঐতিহ্যবাহী মেলা। প্রতিবছরের মতো এবারও রাজ্যের বিভিন্ন…

Read More

NEET প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে বিক্ষোভে হামলার অভিযোগ, উত্তপ্ত ত্রিপুরা

আগরতলা, ২১ জুলাই: NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের প্রতিবাদে আয়োজিত এক শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। বিক্ষোভকারীদের অভিযোগ, কর্মসূচি চলাকালীন এবিভিপি (ABVP)-এর কর্মী-সমর্থকদের একাংশ তাদের ওপর হামলা চালায়।অভিযোগ অনুযায়ী, ছাত্রছাত্রীরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করছিলেন। সেই সময় হামলার ঘটনায় কয়েকজন আহত হন বলে দাবি করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায়…

Read More

ছিদ্র টিনের ছাদে বৃষ্টির জল ক্লাসরুমে! চড়িলামের রংমালা জেবি স্কুলে চরম দুর্ভোগে পড়ুয়ারা

চড়িলাম, ২১ জুলাই: সেপাহিজলা জেলার চড়িলাম বিধানসভার জনজাতি অধ্যুষিত রংমালা আরএস কলোনি জেবি স্কুলের বেহাল পরিকাঠামোকে ঘিরে ক্ষোভ বাড়ছে অভিভাবক ও স্থানীয়দের মধ্যে। অভিযোগ, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের টিনের ছাদ ফুটো হয়ে থাকায় সামান্য বৃষ্টিতেই ক্লাসরুম ও শিক্ষক কক্ষে জল পড়ে। ফলে ছাত্রছাত্রীদের ভিজে অবস্থায় পড়াশোনা করতে হচ্ছে এবং স্বাভাবিক পঠন-পাঠন ব্যাহত হচ্ছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয়…

Read More