কংগ্রেস ভবনের সামনে নজিরবিহীন নিরাপত্তা, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত পুলিশ
আগরতলা, ২২ জুলাই: রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে আগরতলার পোস্ট অফিস চৌমুহনী এলাকায় কংগ্রেস ভবনের সামনে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ প্রশাসন। সম্ভাব্য যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকাজুড়ে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ ও নিরাপত্তা বাহিনী।কংগ্রেস ভবনের আশপাশের এলাকায় কড়া নজরদারি চালানো হচ্ছে। গুরুত্বপূর্ণ প্রবেশপথগুলোতে ব্যারিকেড বসানো হয়েছে এবং পুলিশ সদস্যরা সার্বক্ষণিক পরিস্থিতির ওপর…
