Headlines

চন্দ্রপুরে কংগ্রেস কর্মীদের ওপর হামলার অভিযোগ, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে ধর্মনগর থানায় বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি | ধর্মনগর | ২৭ জুলাইচন্দ্রপুরে কংগ্রেস কর্মী-সমর্থকদের ওপর দুষ্কৃতীদের হামলার অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল ধর্মনগর। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবিতে সোমবার ধর্মনগর থানার সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন কংগ্রেসের নেতা-কর্মীরা।বিক্ষোভকারীদের অভিযোগ, চন্দ্রপুরে পরিকল্পিতভাবে কংগ্রেস কর্মীদের ওপর হামলা চালানো হয়েছে। এই ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তাঁরা।বিক্ষোভ চলাকালীন কংগ্রেস নেতৃত্ব ধর্মনগর থানার পুলিশ কর্তৃপক্ষের কাছে একটি স্মারকলিপি জমা দেন। তাঁদের দাবি, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।কংগ্রেস নেতৃত্ব হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, নির্দিষ্ট সময়ের মধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে আগামী দিনে আরও বৃহত্তর গণআন্দোলনে নামবেন তাঁরা।এদিকে, ঘটনার অভিযোগ এবং বিক্ষোভকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ালেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ধর্মনগর থানার পুলিশ মোতায়েন ছিল। অভিযোগের ভিত্তিতে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *