নিজস্ব প্রতিনিধি | ২৭ জুলাইনিজ বাড়িতে এক যুবকের রহস্যজনক মৃত্যুকে ঘিরে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের নাম সুমন দেবনাথ (২৭)। পরিবারের অভিযোগ, তাঁকে পিটিয়ে খুন করা হয়েছে।নিহতের বড় ভাই জানান, কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, সে সম্পর্কে তাঁদের কোনো ধারণা নেই। কী কারণে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটল, তাও এখনও স্পষ্ট নয়।ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পাশাপাশি ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং দোষীদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে।এই ঘটনায় এলাকায় শোকের পাশাপাশি আতঙ্কও ছড়িয়ে পড়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাড়িতেই যুবককে পিটিয়ে খুন! রহস্য ঘিরে চাঞ্চল্য, তদন্তে পুলিশ
