নিজস্ব প্রতিনিধি | ধর্মনগর | ২৭ জুলাইউত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমার আনন্দবাজার এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক পথচারী। নিহতের নাম প্রফুল্ল নাথ। এই ঘটনাকে কেন্দ্র করে পরে ধর্মনগর জেলা হাসপাতালে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়।স্থানীয় সূত্রে জানা যায়, একটি স্কুটি পথচারী প্রফুল্ল নাথকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।অন্যদিকে, দুর্ঘটনায় স্কুটিতে থাকা অনুপম সোনোয়াল এবং প্রণয় ত্রিপুরা গুরুতর আহত হন। তাঁদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা চলছে।ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ধর্মনগর হাসপাতালে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।দুর্ঘটনার সঠিক কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। আহতদের চিকিৎসার পাশাপাশি ঘটনার সবদিক খতিয়ে দেখা হচ্ছে।
স্কুটির ধাক্কায় পথচারীর মৃত্যু, ধর্মনগর হাসপাতালে উত্তেজনা
