Headlines

স্ত্রীকে হারিয়ে চরম সিদ্ধান্ত! বিষপানে আত্মহত্যার চেষ্টায় যুবক, চাঞ্চল্য রাজধানীতে

আগরতলা, ১৮ জুন: স্ত্রীকে হারানোর শোক সইতে না পেরে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করলেন এক যুবক। ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর রামনগর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।জানা গেছে, যুবকের নাম নয়ন দাস। তাঁর বাড়ি রামনগর ৪ নম্বর এলাকায়, জগন্নাথ বাড়ি সংলগ্ন অঞ্চলে। পারিবারিক সূত্রে খবর, সম্প্রতি স্ত্রী রমা হরিজন দাসের মৃত্যুর পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন নয়ন। বৃহস্পতিবার তিনি বিষপান করেন বলে অভিযোগ।ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসেন। পরে পশ্চিম আগরতলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যুবককে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়।বর্তমানে তাঁর শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত কিছু জানা না গেলেও চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে বলে জানা গেছে। ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *