আগরতলা/তেলিয়ামুড়া: ১৬ বছরের দাম্পত্য জীবনের পর স্বামীর বিরুদ্ধে অন্য এক মহিলার সঙ্গে সম্পর্কের অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হলেন এক TSR জওয়ানের স্ত্রী। অভিযোগকারী তেলিয়ামুড়ার চারবিল এলাকার বাসিন্দা বিনা দেবনাথ।বিনা দেবনাথের দাবি, প্রায় ১৬ বছর আগে চারবিল এলাকার বাসিন্দা অর্জুন বিশ্বাসের সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের দুই সন্তান রয়েছে। তবে গত তিন-চার বছর ধরে স্বামীর আচরণে পরিবর্তন লক্ষ্য করেন তিনি। তাঁর অভিযোগ, এই সময়ের মধ্যেই অন্য এক মহিলার সঙ্গে স্বামীর সম্পর্ক তৈরি হয়।অভিযোগ আরও গুরুতর হয়ে ওঠে সম্প্রতি। বিনা দেবনাথের দাবি, ছত্তিশগড়ে কর্মরত স্বামী কয়েক মাস আগে ছুটিতে রাজ্যে ফিরে এলেও নিজের বাড়িতে না গিয়ে সরাসরি ওই মহিলার বাড়িতে চলে যান। এরপর থেকেই দুই সন্তানকে নিয়ে তিনি কার্যত অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন বলে জানিয়েছেন।ঘটনার প্রতিকার চেয়ে পশ্চিম মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বিনা দেবনাথ। স্বামীর বিরুদ্ধে ওঠা অভিযোগের উপযুক্ত তদন্ত করে ন্যায়বিচারের জন্য পুলিশের কাছে আবেদন জানিয়েছেন তিনি।তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত TSR জওয়ানের বক্তব্য এখনও জানা যায়নি। অভিযোগের ভিত্তিতে পুলিশ কী পদক্ষেপ নেয়, এখন সেদিকেই নজর।
১৬ বছরের সংসার ভেঙে অন্য নারীর সঙ্গে থাকার অভিযোগ, থানায় স্ত্রীর দ্বারস্থ TSR জওয়ানের স্ত্রী
