Headlines

৩ মাস ধরে বন্ধ ভাতা! অফিসে অফিসে ঘুরেও মেলেনি সমাধান, অসহায় ৮৫ বছরের জয় কুমার ত্রিপুরা

সাব্রুম, ১০ জুন: বার্ধক্যের ভারে ন্যুব্জ শরীর। জীবনের শেষ প্রান্তে এসে ভরসা ছিল সরকারি ভাতার ওপর। কিন্তু সেই ভাতাই গত তিন থেকে চার মাস ধরে বন্ধ থাকায় চরম দুর্ভোগের মুখে পড়েছেন সাব্রুম মহকুমার সাতচাঁদ এলাকার এক প্রবীণ উপভোক্তা।অভিযোগ, সাতচাঁদের দানো চৌধুরীপাড়ার বাসিন্দা ৮৫ বছর বয়সী জয় কুমার ত্রিপুরা গত তিন-চার মাস ধরে সরকারি ভাতা পাচ্ছেন না। সমস্যার সমাধানের আশায় তিনি একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করেছেন এবং বিভিন্ন অফিসে ঘুরেছেন। কিন্তু এখনও পর্যন্ত কোনো সুরাহা মেলেনি বলে দাবি তাঁর।জয় কুমার ত্রিপুরার বক্তব্য, সম্প্রতি যাঁদের নতুন করে ভাতা মঞ্জুর হয়েছে, তাঁরা নিয়মিতভাবে প্রতি মাসের ২ থেকে ৩ তারিখের মধ্যেই ভাতা পাচ্ছেন। অথচ বহু বছর ধরে ভাতা প্রাপ্ত পুরোনো উপভোক্তাদের মধ্যে অনেকেই কয়েক মাস ধরে ভাতা থেকে বঞ্চিত রয়েছেন।তিনি জানান, বার্ধক্যে দৈনন্দিন খরচ চালাতে সরকারি ভাতার ওপরই নির্ভর করতে হয়। কিন্তু টানা কয়েক মাস ভাতা বন্ধ থাকায় তিনি চরম আর্থিক সংকটের মধ্যে দিন কাটাচ্ছেন। দ্রুত বকেয়া ভাতা প্রদান এবং সমস্যার স্থায়ী সমাধানের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এই প্রবীণ উপভোক্তা।এদিকে, স্থানীয় বাসিন্দাদেরও দাবি, বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখে প্রশাসনের উচিত দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা। যাতে প্রবীণ নাগরিকদের প্রাপ্য সরকারি সুবিধা পেতে আর হয়রানির শিকার হতে না হয়।এখন দেখার বিষয়, সংশ্লিষ্ট দপ্তর এই অভিযোগের প্রেক্ষিতে কত দ্রুত পদক্ষেপ গ্রহণ করে এবং জয় কুমার ত্রিপুরার মতো প্রবীণ উপভোক্তাদের বকেয়া ভাতা প্রদানের ব্যবস্থা করে কিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *