Headlines

বজ্রাঘাতে গৃহবধূর মৃত্যু, শোকাহত পরিবারকে সমবেদনা জানালেন মন্ত্রী বৃষকেতু দেববর্মা

হেজামারা ব্লকের দুগ্রাইবাড়ি এলাকায় বজ্রাঘাতে এক মহিলার মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকাজুড়ে। মৃতার নাম Panthari Debbarma। জানা গেছে, গত ১৮ মে বৃষ্টির সময় বজ্রাঘাতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি এবং পরে তাঁর মৃত্যু হয়।ঘটনার খবর পেয়ে আজ মৃতার বাড়িতে যান স্থানীয় বিধায়ক তথা রাষ্ট্রমন্ত্রী Brishaketu Debbarma। এদিন তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় ভিসি চেয়ারম্যান Subhash Debbarma সহ এলাকার অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।মন্ত্রী শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে সার্বিক খোঁজখবর নেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। পাশাপাশি এই মর্মান্তিক ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে পরিবারটির পাশে থাকার আশ্বাস দেন তিনি।এই ঘটনায় দুগ্রাইবাড়ি এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে। স্থানীয়রাও মৃতার পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *