Headlines

নতুন সভাপতি অভিষেক দেবব্রায়কে ঘিরে মেলাঘরে বিজেপির বর্ণাঢ্য অভিনন্দন মিছিল

ত্রিপুরা প্রদেশ বিজেপির নতুন সভাপতি হিসেবে অভিষেক দেবব্রায় দায়িত্ব গ্রহণ করার পর তাঁকে শুভেচ্ছা জানিয়ে শুক্রবার মেলাঘরে বর্ণাঢ্য অভিনন্দন মিছিলের আয়োজন করল বিজেপির সোনামুড়া মন্ডল।জানা যায়, মিছিলটি মেলাঘর চন্ডিগড় এলাকা থেকে শুরু হয়ে মেলাঘর বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে। পরে মেলাঘর মোটর স্ট্যান্ডে গিয়ে মিছিলের সমাপ্তি হয়। এদিনের কর্মসূচিতে বিজেপি কর্মী ও সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।বিজেপির পতাকা, ব্যানার এবং স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা মেলাঘর বাজার এলাকা। নতুন সভাপতিকে ঘিরে দলীয় কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।মিছিল শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপির সোনামুড়া মন্ডল সভাপতি শুভ্রজিৎ দাস বলেন, “অভিষেক দেবব্রায় একজন যুব নেতা। সর্বভারতীয় নেতৃত্ব যুবকদের হাতে দায়িত্ব তুলে দিয়ে নতুন স্বপ্ন দেখাচ্ছে। তাঁর নেতৃত্বে রাজ্যে বিজেপি আরও শক্তিশালী হবে এবং যুব সমাজ নতুন দিশা পাবে বলে আমরা আশাবাদী।”তিনি আরও জানান, আগামী দিনে সংগঠনকে আরও মজবুত করা এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে বিজেপির কর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।নতুন সভাপতিকে ঘিরে মেলাঘরের এই অভিনন্দন মিছিল রাজনৈতিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *