Headlines

ছাত্র-যুব ইস্যুতে এনএসইউআই ও যুব কংগ্রেসের সেমিনার, উপস্থিত কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব

আগরতলা, ২২ জুলাই: ছাত্র ও যুব সমাজের বিভিন্ন সমস্যা, শিক্ষা, কর্মসংস্থান এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে আগরতলার স্টুডেন্টস হেলথ হোমে এক বিশেষ সেমিনারের আয়োজন করে এনএসইউআই (NSUI) এবং ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস।সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিল্লি থেকে আগত এআইসিসি (AICC)-র সদস্য বি.পি. সিং। এছাড়াও উপস্থিত ছিলেন কংগ্রেস ওয়ার্কিং কমিটির (CWC) সদস্য ও বিধায়ক সুদীপ রায় বর্মণ, ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি আশিষ কুমার সাহা-সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী।আলোচনায় ছাত্র-যুবকদের শিক্ষা, কর্মসংস্থান, সাংগঠনিক ভূমিকা এবং দেশের বর্তমান পরিস্থিতিতে তাদের দায়িত্ব নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়। বক্তারা ছাত্রসমাজকে গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা এবং সমাজ গঠনে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।সেমিনারে উপস্থিত ছাত্র-ছাত্রীরাও বিভিন্ন বিষয় নিয়ে মতামত ও প্রশ্ন তুলে ধরেন, যার উত্তর দেন অতিথিরা। অনুষ্ঠানে ছাত্র-যুবদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *