আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে মান্দাইয়ে উত্তেজনা। বাম ও নির্দল প্রার্থীদের অভিযোগ, নির্বাচনী কাজে ব্যবহারের জন্য স্কুটি নিতে গেলে তাদের বাধা দেওয়া হয়েছে, এমনকি পুলিশের উপস্থিতিতেও পরিস্থিতির পরিবর্তন হয়নি।এই ঘটনার প্রতিবাদে বুধবার মান্দাই ব্লকের সামনে রাস্তায় বসে বিক্ষোভ দেখান বামপন্থী প্রার্থী ও সমর্থকরা। তাঁদের অভিযোগ, নির্বাচনী প্রক্রিয়ায় সমান সুযোগ না দিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাধা সৃষ্টি করা হচ্ছে।বিক্ষোভকারীদের দাবি, বিষয়টি প্রশাসনের নজরে আনা হলেও সমস্যার সমাধান হয়নি। তাই এই ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়ার পাশাপাশি আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বাম নেতৃত্ব।তবে অভিযোগের বিষয়ে প্রশাসন বা পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
মান্দাইয়ে স্কুটি নিতে বাধার অভিযোগ! ব্লকের সামনে রাস্তায় বসে বামেদের বিক্ষোভ, আদালতে যাওয়ার হুঁশিয়ারি
