Headlines

“জীবন বাঁচুক, আশা জাগুক”—আমবাসায় আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা কর্মসূচি

আমবাসা: বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে আমবাসায় অনুষ্ঠিত হলো এক সচেতনতামূলক কর্মসূচি। জাতীয় স্বাস্থ্য মিশন, ত্রিপুরা এবং জাতীয় মানসিক স্বাস্থ্য কর্মসূচির যৌথ উদ্যোগে আমবাসার পিআরটিআই কনফারেন্স হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধোলাই জেলা হাসপাতালের মনোরোগ বিশেষজ্ঞ চিকিৎসক তৃষ্ণা দেববর্মা, চিকিৎসক মার্জন রিয়াং, আমবাসা বাজার কমিটির সভাপতি রবীন্দ্র দেবনাথসহ অন্যান্যরা।এদিনের কর্মসূচির মূল প্রতিপাদ্য ছিল— “Together for a Brighter Tomorrow: Prevent Suicide • Support Life”। মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং আত্মহত্যা প্রতিরোধে সমাজের প্রতিটি স্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।অনুষ্ঠানে বিশেষভাবে প্রচার করা হয় ‘টেলি-মানস’ ১৪৪১৬ মানসিক স্বাস্থ্য হেল্পলাইন নম্বরের। প্রয়োজনে মানসিক সমস্যায় থাকা মানুষ যাতে সহজেই প্রয়োজনীয় সহায়তা ও পরামর্শ পেতে পারেন, সে বিষয়ে উপস্থিতদের অবহিত করা হয়।অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী এবং আশা কর্মীরাও অংশ নেন। অনুষ্ঠান শেষে ছাত্র-ছাত্রীদের নিয়ে প্রশ্নোত্তর পর্ব ও বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *