Headlines

৮ বছর পর ব্যবসায়ী সম্মেলন, মানিকভান্ডারে নতুন কমিটি

দীর্ঘ আট বছর পর কমলপুর মহকুমার মানিকভান্ডার বাজারে অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত ব্যবসায়ী সম্মেলন। বৃহস্পতিবার মানিকভান্ডার হলঘরে ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত এই সম্মেলনকে ঘিরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান প্রশান্ত সিনহা, বিশিষ্ট সমাজসেবী পরিতোষ পাল, তাপস পাল সহ এলাকার অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। আলোচনায় বাজারের উন্নয়ন, ব্যবসায়ীদের স্বার্থরক্ষা এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বাজারকে আরও সমৃদ্ধ করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।সম্মেলনে সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠন করা হয়। সভাপতি নির্বাচিত হয়েছেন পিনাক গোপ। সহ-সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন দীপক পাল ও লিটন দাস। সম্পাদক নির্বাচিত হয়েছেন সুবোধ দাস। এছাড়াও কমিটির বিভিন্ন পদে আরও সদস্যদের নির্বাচিত করা হয়।দীর্ঘ আট বছর পর ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত হওয়ায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে উৎসাহ ও আনন্দ লক্ষ্য করা যায়। নবগঠিত কমিটির নেতৃত্বে বাজারের উন্নয়ন, ব্যবসায়ীদের সমস্যা সমাধান এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত ব্যবসায়ীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *