দুপুরের পর বৃষ্টি ও বজ্রপাতে তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকার তুই মধু গ্রামে গুরুতর আহত হয়েছে ১৫ বছরের এক কিশোর। আহত কিশোরের নাম জেগে দেববর্মা।জানা যায়, দুপুরে খাওয়া-দাওয়ার পর বাড়ির পুকুরে থালা-বাসন ধুতে গিয়েছিল জেগে। সেই সময় আচমকা বজ্রপাত হলে পুকুরের কাছেই মাটিতে লুটিয়ে পড়ে সে।ঘটনার পর এলাকাবাসী দ্রুত তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরে খবর দেন। খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে কিশোরকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে।জেগের মায়ের কথায়, বাসন ধোয়ার সময় আচমকাই বজ্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই ছেলে পুকুরের পাশে লুটিয়ে পড়ে। ঘটনায় পরিবার ও এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুকুরে বাসন ধুতে গিয়ে বজ্রপাতে আহত ১৫ বছরের কিশোর
