Headlines

NDA-BJP ছাড়ার দাবি, IPFT নেতার প্রশ্ন—জিএস আক্রান্ত, চুপ কেন মুখ্যমন্ত্রী-মহারাজ?

এনডিএ জোটে থাকা নিয়ে আইপিএফটির একাংশ নেতা-কর্মীর মধ্যে অসন্তোষ ক্রমশ প্রকাশ্যে আসছে। দলের শীর্ষ নেতৃত্বের ভূমিকা নিয়েও এবার ক্ষোভ উগরে দিলেন আইপিএফটি মান্দাই ডিভিশনের সভাপতি।বৃহস্পতিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি হেজামারায় আইপিএফটির সাধারণ সম্পাদকের ওপর হামলার ঘটনায় প্রশ্ন তোলেন। জোটে থাকা সত্ত্বেও কেন দলের সাধারণ সম্পাদকের ওপর হামলার ঘটনা ঘটল এবং এই বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ও তিপ্রা মথার সুপ্রিমো ‘মহারাজা’ কেন নীরব—তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।তাঁর বক্তব্য, জনগণের প্রকৃত উন্নয়ন ও অধিকার আদায় করতে হলে শুধু জোটের মধ্যে থেকে নয়, প্রয়োজনে আন্দোলনের পথেও নামতে হবে। তিনি দলের শীর্ষ নেতৃত্বের কাছে কংক্রিট সিদ্ধান্ত নিয়ে আন্দোলনে নামার আবেদন জানান।পাশাপাশি দলের অন্যান্য নেতা-কর্মীদেরও এই বিষয়ে মুখ খোলার আহ্বান জানান মান্দাই ডিভিশনের সভাপতি। বিভিন্ন ইস্যুতে দলের অবস্থান ও নেতৃত্বের ভূমিকা নিয়ে নিজের ক্ষোভও প্রকাশ করেন তিনি।আইপিএফটির অভ্যন্তরীণ অসন্তোষের এই প্রকাশ্য বহিঃপ্রকাশ আগামী দিনে দলের রাজনৈতিক অবস্থান ও এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক নিয়ে নতুন করে জল্পনা তৈরি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *