স্টেট গেস্ট হাউসে বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ বৈঠকে বসে বিজেপি ও তিপ্রা মথার শীর্ষ নেতৃত্ব। বৈঠকে আসন্ন নির্বাচনকে সামনে রেখে দুই দলের মধ্যে আসন সমঝোতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানা গেছে।বৈঠকে জোটের ভবিষ্যৎ কৌশল, নির্বাচনী প্রস্তুতি এবং কোন দল কতগুলি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে—তা নিয়ে মতবিনিময় হয় বলে সূত্রের খবর। যদিও বৈঠকের আলোচনার বিস্তারিত বিষয় এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে আসেনি।তবে স্টেট গেস্ট হাউসে বিজেপি ও মথার নেতৃত্বের এই বৈঠককে ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। বিশেষ করে আসন সমঝোতা নিয়ে দুই দলের মধ্যে কী সিদ্ধান্ত হয়, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।
স্টেট গেস্ট হাউসে BJP-মথা বৈঠক, আলোচনার কেন্দ্রে আসন সমঝোতা!
