খোয়াইয়ের বাছাইবাড়ি এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হলো এক মহিলার। মৃতার নাম সৌরবালা তুরিয়া, বয়স আনুমানিক ৪০ বছর।জানা গেছে, বাড়ির সামনেই বাইকের ধাক্কায় গুরুতর আহত হন সৌরবালা তুরিয়া। দুর্ঘটনার পর তাঁকে দ্রুত চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত তাঁর মৃত্যু হয়।ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় নেমে আসে শোকের ছায়া। কীভাবে দুর্ঘটনাটি ঘটল এবং বাইকটির চালকের পরিচয় কী—তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বাড়ির সামনেই বাইকের ধাক্কা, মর্মান্তিক মৃত্যু মহিলার!
