আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে ফের গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছে বিজেপি ও তিপ্রা মথা নেতৃত্ব। নির্বাচনের প্রাক মুহূর্তে দুই দলের মধ্যে এটি দ্বিতীয় দফার বৈঠক। সূত্রের খবর, মূলত আসন ভাগাভাগি ও নির্বাচনী সমঝোতা নিয়েই বৈঠকে আলোচনা চলছে।বৈঠকে বিজেপির পক্ষে উপস্থিত রয়েছেন রাজ্যের বর্ষীয়ান নেতা তথা মন্ত্রী রতন লাল নাথ, মন্ত্রী সুশান্ত চৌধুরী, বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা এবং বিধায়ক প্রমোদ রিয়াং।অন্যদিকে, তিপ্রা মথার তরফে বৈঠকে রয়েছেন মন্ত্রী বিশ্বকেতু দেববর্মা, এডিসির চিফ এক্সিকিউটিভ মেম্বার অনিমেষ দেববর্মা, বিধায়ক বিশ্বজিৎ কলই-সহ এডিসির একাধিক ইএম ও দলের শীর্ষ নেতৃত্ব।ভিলেজ কমিটি নির্বাচনে দুই দলের মধ্যে আসন সমঝোতা নিয়ে শেষ পর্যন্ত কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয় কি না, এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। এই বৈঠক থেকেই কি বেরিয়ে আসবে বিজেপি–তিপ্রা মথার নির্বাচনী সমঝোতার রূপরেখা? নজর এখন বৈঠকের সিদ্ধান্তের দিকে।
ভিলেজ কমিটি ভোটে আসন সমঝোতা? ফের বৈঠকে বিজেপি–তিপ্রা মথা
