PRTC প্রদান, DGP-র অস্বাভাবিক মৃত্যুর তদন্ত এবং রাজ্যের সমস্ত শূন্যপদ দ্রুত পূরণের দাবিতে সরব হলো DYFI ও TYFI। শুক্রবার ছাত্র-যুব সংগঠন দুটির পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে পশ্চিম ত্রিপুরা জেলাশাসকের কাছে ডেপুটেশন প্রদান করা হয়।সংগঠনগুলির প্রতিনিধিরা জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি দপ্তরে বহু পদ শূন্য পড়ে রয়েছে। এর ফলে কর্মসংস্থানের সুযোগ ব্যাহত হওয়ার পাশাপাশি প্রশাসনিক কাজেও প্রভাব পড়ছে। একই সঙ্গে PRTC সংক্রান্ত সমস্যা সমাধান এবং DGP-র অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় স্বচ্ছ তদন্তের দাবিও তুলে ধরা হয়।ডেপুটেশনের মাধ্যমে দ্রুত দাবিগুলি কার্যকর করার জন্য রাজ্য সরকারের কাছে আবেদন জানানো হয়েছে।
PRTC, DGP মৃত্যু ও শূন্যপদ পূরণের দাবিতে DYFI-TYFI’র ডেপুটেশন
