আমবাসা: আয়ুষ্মান ভারত–প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (AB-PMJAY) এবং মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার (CMJAY) পরিষেবা আরও কার্যকর ও স্বচ্ছভাবে পরিচালনার লক্ষ্যে আমবাসা পিআরটিআই কনফারেন্স হলে বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।ডিস্ট্রিক্ট ইমপ্লিমেন্টেশন ইউনিট (AB-PMJAY & CMJAY), ধলাইয়ের উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় সংশ্লিষ্ট কর্মীদের আইটি পোর্টাল পরিচালনা, বিভিন্ন ক্লেমের প্রক্রিয়াকরণ ও যাচাই, ক্লেম অ্যাডজুডিকেশন এবং PM-RahAT সংক্রান্ত বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধলাই জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ড. অ্যাপোলো কলই, ধলাই জেলা হাসপাতালের মেডিকেল সুপার ড. বিধান ভৌমিক, আয়ুষ্মান ভারত প্রকল্পের ডিস্ট্রিক্ট প্রোগ্রাম কোঅর্ডিনেটর সুকান্ত ঘোষ, IT কাম ডাটা ম্যানেজার বিজন দত্ত, ক্যাপাসিটি ডেভেলপমেন্ট ম্যানেজার তথা ইনচার্জ অভিজিৎ দাসসহ অন্যান্যরা। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা করেন অতিথিরা।প্রশিক্ষণের মাধ্যমে সংশ্লিষ্ট কর্মীদের প্রযুক্তিগত দক্ষতা বাড়ানোর পাশাপাশি প্রকল্পের আওতায় উপভোক্তাদের পরিষেবা প্রদানে স্বচ্ছতা, দ্রুততা ও কার্যকারিতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়। অনলাইন ব্যবস্থাপনা ও প্রকল্পের নিয়ম-কানুন সম্পর্কে কর্মীরা আরও দক্ষ হয়ে উঠবেন বলে আশা সংশ্লিষ্ট মহলের।আয়ুষ্মান ভারত ও মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার সুবিধা সাধারণ মানুষের কাছে আরও সহজে পৌঁছে দেওয়া এবং স্বাস্থ্য পরিষেবার কাজ দ্রুত ও দক্ষতার সঙ্গে সম্পন্ন করাই এই প্রশিক্ষণ কর্মসূচির অন্যতম লক্ষ্য।
আমবাসায় আয়ুষ্মান ভারত ও CMJAY নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা
