আগরতলা: মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহার উপস্থিতিতে বিজেপি প্রদেশ কার্যালয়ে অনুষ্ঠিত হলো এক গুরুত্বপূর্ণ বৈঠক। আসন্ন রাজনৈতিক কর্মসূচি ও সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে জানা গেছে।বৈঠকে দলের শীর্ষ নেতৃত্ব ও সংশ্লিষ্ট নেতারা উপস্থিত ছিলেন। সংগঠনকে আরও শক্তিশালী করা, আগামী দিনের কর্মসূচি এবং রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নেতাদের মধ্যে বিস্তারিত আলোচনা হয়।মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এই বৈঠককে ঘিরে দলীয় মহলে বিশেষ গুরুত্ব লক্ষ্য করা গেছে। বৈঠকে নেওয়া সিদ্ধান্তগুলি আগামী দিনে দলের সাংগঠনিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।
মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বিজেপি প্রদেশ কার্যালয়ে গুরুত্বপূর্ণ বৈঠক
