শান্তিরবাজার: পথচারীকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে গেল একটি বাইক। শনিবার শান্তিরবাজার মহকুমার বীরচন্দ্রনগরু হলিক্রস রোড এলাকায় এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন বিরেশ রিয়াং (৩১) নামে এক যুবক।জানা গেছে, নতুনবাজার এলাকার বাসিন্দা বিরেশ রিয়াং রাস্তা দিয়ে যাওয়ার সময় TR-08-A-7172 নম্বরের একটি বাইক তাকে ধাক্কা দেয়। ধাক্কার পর রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। দুর্ঘটনার পর বাইকটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় শান্তিরবাজার দমকল বাহিনী। দমকলকর্মীরা আহত যুবককে উদ্ধার করে চিকিৎসার জন্য শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে যান।এদিকে দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে এবং পলাতক বাইকটিকে শনাক্ত ও আটক করতে তদন্তে নেমেছে শান্তিরবাজার থানার পুলিশ।
পথচারীকে ধাক্কা দিয়ে পালাল বাইক, গুরুতর আহত যুবক
