উদয়পুর রেলস্টেশনে বড়সড় সাফল্য! ৭ কেজি গাঁজাসহ আটক দুই যুবক
গাঁজা পাচারের অভিযোগে দুই যুবককে আটক করল উদয়পুর রেলস্টেশনের জিআরপি থানার পুলিশ। ধৃতরা সোনামুড়া মহকুমার বাসিন্দা বলে জানা গেছে। তাদের কাছ থেকে প্রায় সাত কেজি গাঁজা উদ্ধার হওয়ায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।পুলিশ সূত্রে খবর, সাব্রুম থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে করে ধর্মনগরে গাঁজা পাচারের উদ্দেশ্যে ওই দুই যুবক উদয়পুর রেলস্টেশনে পৌঁছায়। গোপন সংবাদের ভিত্তিতে জিআরপি থানার পুলিশ…
