Headlines

নিম্নমানের কাজের প্রতিবাদ, থমকে রাস্তা মেরামত! বেলবাড়িতে দুর্ভোগে জনজীবন

নিম্নমানের রাস্তার কাজের প্রতিবাদ করায় মেরামত বন্ধ হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চরম বেহাল অবস্থায় পড়ে রয়েছে বেলবাড়ি আর ডি ব্লকের পদ্মলোচন পাড়ার জঙ্গাইলা থেকে চম্পকনগর যাওয়ার গুরুত্বপূর্ণ সড়কটি।স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি রাস্তাটির মেরামতের কাজ শুরু হলেও কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে স্থানীয়রা প্রতিবাদ জানালে পরবর্তীতে রাস্তার মেরামতের কাজ আর…

Read Full News

অল্প বৃষ্টিতেই হাঁটু জল! খোয়াইয়ে জলাবদ্ধতা দূর করতে মাঠে পৌর পরিষদ

সামান্য বৃষ্টিতেই হাঁটুসমান জলে ডুবে যাচ্ছে খোয়াই শহরের সুভাষ পার্ক ও রাধাকৃষ্ণ মন্দির সংলগ্ন এলাকা। বিশেষ করে সরকারি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের পাশের অংশে জল জমে দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দা, পথচারী ও পড়ুয়াদের।দীর্ঘদিনের এই জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা খোয়াই পৌর পরিষদের কাছে আবেদন জানান। তাঁদের আবেদনে সাড়া দিয়ে আজ…

Read Full News

“আমাকে শুয়োরের বাচ্চা বলেছেন সুদীপ”—বহিষ্কার ইস্যুতে স্পিকারের সাংবাদিক সম্মেলন

বিধানসভায় কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণকে বহিষ্কারের ঘটনা নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন বিধানসভার অধ্যক্ষ। বহিষ্কারের কারণ ব্যাখ্যা করতে গিয়ে অধিবেশন চলাকালীন ঘটে যাওয়া বিতর্কিত ঘটনার প্রসঙ্গ তুলে ধরেন তিনি।অধ্যক্ষের দাবি, বিধানসভা কক্ষে সুদীপ রায় বর্মণ তাঁকে “শুয়োরের বাচ্চা” বলে কটূক্তি করেছেন। এই ধরনের আচরণ বিধানসভার মর্যাদা ও শৃঙ্খলার পরিপন্থী বলেই তাঁকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে…

Read Full News

খোয়াইয়ের লালছড়ায় ভয়াবহ বাইক দুর্ঘটনা, গুরুতর আহত ২ যুবক

খোয়াইয়ের লালছড়া এলাকায় দশরথ দেব মেমোরিয়াল কলেজের যাওয়ার পথে ভয়াবহ বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হলেন দুই যুবক। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, TR-06-A-9362 নম্বরের বাইকটি দ্রুতগতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা মারে। সংঘর্ষের জেরে বাইকে থাকা দুই যুবক ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাঁদের…

Read Full News

স্কুলের ১০০ মিটারে নেশাজাতীয় পণ্য নয়! খোয়াইয়ে প্রশাসনের সচেতনতা অভিযান

বিদ্যালয় সংলগ্ন এলাকায় নেশাজাতীয় সামগ্রীর বিক্রি বন্ধে সচেতনতা অভিযান চালাল খোয়াই মহকুমা প্রশাসন। খোয়াই মহকুমা শাসক কার্যালয়ের উদ্যোগে আজ দুপুর ১২টায় খোয়াই সুভাষ পার্ক সরকারি ইংরেজি মাধ্যম বিদ্যালয় সংলগ্ন এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।অভিযানে মহকুমা প্রশাসনের আধিকারিকদের পাশাপাশি বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের সরকারি কর্মীরা অংশ নেন। তাঁরা বিদ্যালয়ের আশপাশের এলাকা এবং সংলগ্ন বিভিন্ন দোকান পরিদর্শন করেন।প্রশাসনের…

Read Full News

ধর্মনগর হাসপাতালে ICU-সহ ৬ দফা দাবি, ১০ দিনের সময় কংগ্রেসের

ধর্মনগর মহকুমা হাসপাতালে দ্রুত ICU ইউনিট চালু, শিশু বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগসহ ছয় দফা দাবি জানিয়ে উত্তর জেলা স্বাস্থ্য আধিকারিকের কাছে গণ-ডেপুটেশন দিল ধর্মনগর ব্লক কংগ্রেস। সোমবার দুপুর ১টায় এই কর্মসূচির আয়োজন করা হয়।ডেপুটেশনে কংগ্রেস নেতৃত্ব ধর্মনগর মহকুমা হাসপাতালের বিভিন্ন স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত সমস্যা তুলে ধরেন। তাঁদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে—অবিলম্বে ICU ইউনিট চালু করাশিশু…

Read Full News

৩ মাস ধরে বিকল এক্স-রে মেশিন! বিশালগড় হাসপাতালে চরম ভোগান্তিতে রোগীরা

তিন মাস ধরে বন্ধ বিশালগড় মহকুমা হাসপাতালের একমাত্র এক্স-রে পরিষেবা। অভিযোগ, দীর্ঘদিন ধরে মেশিনটি বিকল থাকলেও এখনও পর্যন্ত তা সচল করার কার্যকর উদ্যোগ দেখা যায়নি। ফলে চিকিৎসা নিতে আসা সাধারণ রোগীদের চরম দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে।সিপাহীজলা জেলার অন্যতম গুরুত্বপূর্ণ মহকুমা বিশালগড়। প্রায় দুই লক্ষ মানুষের চিকিৎসার জন্য গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠান বিশালগড় মহকুমা হাসপাতাল। অথচ এই…

Read Full News

৭ বছর ধরে জলসংকট! ধর্মনগরে সড়ক অবরোধ, ৭ দিনের আশ্বাসে উঠল বিক্ষোভ

দীর্ঘ সাত-আট বছর ধরে পানীয় জলের তীব্র সংকটে ভুগছেন ধর্মনগরের প্রত্যেকরায় গ্রাম এলাকার বাসিন্দারা। বারবার আবেদন জানিয়েও সমস্যার স্থায়ী সমাধান না হওয়ায় সোমবার সকালে ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। পানীয় জলের দাবিতে নতুন বাজার এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরে বিশুদ্ধ পানীয় জলের পর্যাপ্ত ব্যবস্থা নেই। বাধ্য হয়ে কেউ কেউ…

Read Full News

৫ দিন বিদ্যুৎহীন চণ্ডীপুর! পানীয় জলের সংকটে রাস্তায় প্রমীলা বাহিনী

দীর্ঘ ৪ থেকে ৫ দিন ধরে বিদ্যুৎহীন চণ্ডীপুর বিধানসভার গৌরনগর গ্রাম পঞ্চায়েতের কেন্দ্রীয় বিদ্যালয় কামরাঙ্গা বাড়ি সংলগ্ন এলাকা। বিদ্যুৎ বিভ্রাটের পাশাপাশি পানীয় জলের সংকটে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।পরিস্থিতিতে ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। বিদ্যুৎ ও পানীয় জল পরিষেবা দ্রুত স্বাভাবিক করার দাবিতে আজ কেন্দ্রীয় বিদ্যালয় সংলগ্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় মহিলারা।অবরোধের খবর পেয়ে…

Read Full News

সুদীপ বর্মনের বহিষ্কারে সরব কংগ্রেস, মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি আশীষ সাহার

বিধানসভায় কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনকে বহিষ্কারের ঘটনায় তীব্র প্রতিবাদ জানাল প্রদেশ কংগ্রেস। সোমবার কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে প্রদেশ সভাপতি আশীষ কুমার সাহা এই বহিষ্কারকে অন্যায় ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ করেন।আশীষ সাহার দাবি, বিধানসভায় প্রয়াত ডিজিপি অনুরাগ ধ্যানকরের অস্বাভাবিক মৃত্যু নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছিলেন সুদীপ রায় বর্মন। কথিত সুইসাইড নোট কেন প্রকাশ্যে আনা…

Read Full News