Headlines

ঝড়ে ভেঙেছে কুড়ে ঘর, জীবন ঝুঁকিতে পরিবার! প্রধানমন্ত্রী আবাস যোজনার আবেদন সিমনার বিশ্বরাজ দেববর্মার

সিমনা বিধানসভার হেজামারা ব্লকের অন্তর্গত রুব্রীতুইসা এডিসি ভিলেজের দুগ্রাই এলাকার বাসিন্দা বিশ্বরাজ দেববর্মা চরম আর্থিক সংকটের মধ্যেও ভঙ্গুর কুড়ে ঘরে পরিবার নিয়ে দিন কাটাচ্ছেন। প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা পাওয়ার আশায় এবার সংবাদমাধ্যমের মাধ্যমে সরকারের কাছে আবেদন জানালেন তিনি।জানা যায়, বিশ্বরাজ দেববর্মা একজন অন্তদয় রেশনকার্ডধারী। তাঁর পরিবারে স্ত্রী, ছেলে-মেয়ে মিলিয়ে মোট পাঁচজন সদস্য রয়েছেন। দীর্ঘদিন ধরে…

Read More

হাসপাতালের বর্জ্যে নষ্ট চাষের জমি! ধলাই জেলা হাসপাতালের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা

ধলাই জেলা হাসপাতালের চিকিৎসা বর্জ্য ঘিরে তীব্র ক্ষোভ ছড়িয়েছে স্থানীয় এলাকায়। অভিযোগ, হাসপাতাল থেকে নির্গত বিপজ্জনক জৈব-চিকিৎসা বর্জ্যের কারণে প্রায় ৮ থেকে ১০ কানি কৃষিজমি চাষাবাদের অযোগ্য হয়ে পড়েছে। পাশাপাশি দূষণের প্রভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে মাছ চাষ এবং সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রাও।স্থানীয়দের অভিযোগ, হাসপাতালের ব্যবহৃত সিরিঞ্জ, স্যালাইনের বোতল এবং অন্যান্য বায়োমেডিক্যাল বর্জ্য সঠিকভাবে নিষ্পত্তি না করে…

Read More

পিনারাই বিজয়নের বাড়িতে ইডি হানার প্রতিবাদে সোনামুড়ায় সিপিএমের বিক্ষোভ মিছিল

সিপিএম পলিট ব্যুরোর অন্যতম সদস্য তথা কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী -এর বাসভবনে ইডি হানার ঘটনার প্রতিবাদে দেশজুড়ে আন্দোলনের ডাক দেয় সিপিএম। এরই অংশ হিসেবে শুক্রবার সোনামুড়াতেও বিক্ষোভ মিছিল ও পথসভার আয়োজন করে সিপিএম নেতৃত্ব।জানা যায়, সিপিএম সোনামুড়া পার্টি অফিসের সামনে থেকে দলীয় কর্মী-সমর্থকরা বিক্ষোভ মিছিলে শামিল হন। মিছিলটি সোনামুড়া বাজার এলাকার বিভিন্ন রাস্তা পরিক্রমা করে পরবর্তীতে…

Read More

নতুন সভাপতি অভিষেক দেবব্রায়কে ঘিরে মেলাঘরে বিজেপির বর্ণাঢ্য অভিনন্দন মিছিল

ত্রিপুরা প্রদেশ বিজেপির নতুন সভাপতি হিসেবে অভিষেক দেবব্রায় দায়িত্ব গ্রহণ করার পর তাঁকে শুভেচ্ছা জানিয়ে শুক্রবার মেলাঘরে বর্ণাঢ্য অভিনন্দন মিছিলের আয়োজন করল বিজেপির সোনামুড়া মন্ডল।জানা যায়, মিছিলটি মেলাঘর চন্ডিগড় এলাকা থেকে শুরু হয়ে মেলাঘর বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে। পরে মেলাঘর মোটর স্ট্যান্ডে গিয়ে মিছিলের সমাপ্তি হয়। এদিনের কর্মসূচিতে বিজেপি কর্মী ও সমর্থকদের উপস্থিতি…

Read More

দায়িত্ব নিয়েই অ্যাকশনে অভিষেক দেব রায়! প্রথম দিন থেকেই কাজে ঝাঁপ নতুন বিজেপি সভাপতি

ত্রিপুরা বিজেপির নতুন রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর থেকেই সক্রিয় ভূমিকায় দেখা গেল অভিষেক দেব রায়কে। সভাপতি পদে আনুষ্ঠানিকভাবে আসীন হওয়ার পর প্রথম দিন থেকেই দলীয় সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে কাজ শুরু করে দিয়েছেন তিনি।দলীয় সূত্রে জানা গেছে, দায়িত্ব নেওয়ার পরই বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে নেতৃত্বদের সঙ্গে আলোচনা করেন অভিষেক দেব রায়।…

Read More

মাত্র দুই দিনের শিশুর জটিল অস্ত্রোপচারে নজির টিএমসিতে!

ত্রিপুরায় চিকিৎসা ক্ষেত্রে আরও এক বড় সাফল্যের নজির গড়ল হাঁপানিয়ার ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতাল। মাত্র দুই দিন বয়সী এক নবজাতকের অত্যন্ত জটিল অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন করেছেন হাসপাতালের চিকিৎসকরা।জানা গেছে, জন্মের পর থেকেই শিশুটি গুরুতর শারীরিক সমস্যায় ভুগছিল। পরীক্ষায় ধরা পড়ে, শিশুটির পেটের নাড়িভুঁড়ি ও অভ্যন্তরীণ কিছু অঙ্গ বাম দিকের ফুসফুস সংলগ্ন অংশে উঠে গিয়েছে। চিকিৎসা…

Read More

চুরি করা ছাগলসহ ধরা চোর! বনদপ্তরের তৎপরতায় বড় সাফল্য আমতলীতে

আমতলী মহকুমায় দিনদিন বেড়েই চলেছে ছাগল চুরির ঘটনা। একাধিক এলাকায় ধারাবাহিকভাবে এই ধরনের চুরির অভিযোগ উঠলেও অধিকাংশ ক্ষেত্রেই চোরের দল অধরাই থেকে যাচ্ছিল। তবে এবার স্থানীয় জনতা ও চরিলাম বনদপ্তরের তৎপরতায় চুরির ছাগলসহ এক অভিযুক্তকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।ঘটনাটি শুক্রবার দুপুরের। জানা যায়, গোলাঘাটি বিধানসভার এডিসি এলাকা থেকে টি আর ০১ বি…

Read More

ঈদের রাতেই রক্তাক্ত যুবক! পাচার বাণিজ্যে বাধা দেওয়ার অভিযোগে হামলা বিরামপুরে

ঈদের উৎসবের রাতেই দুষ্কৃতীদের হামলার শিকার হলেন এক যুবক। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বিরামপুর এলাকায়। আক্রান্ত যুবকের নাম দেলোয়ার হোসেন। বর্তমানে তিনি কাঠালিয়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন।জানা যায়, ঈদের দিন সন্ধ্যায় দেলোয়ার হোসেন নিত্যপ্রয়োজনীয় কিছু জিনিসপত্র কেনার জন্য পার্শ্ববর্তী বাঁশপুকুর বাজারে যান। রাত প্রায় সাড়ে ন’টা থেকে দশটার মধ্যে বাড়ি ফেরার পথে…

Read More

নীট (ইউজি) ২০২৬ ও সরকারি কলেজে ভর্তি নিয়ে আজ সাংবাদিক সম্মেলন

ত্রিপুরার উচ্চ শিক্ষা দপ্তরের উদ্যোগে আজ অনুষ্ঠিত হতে চলেছে এক গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলন। উচ্চ শিক্ষা দপ্তরের বিশেষ সচিব শ্রী রাভাল হামেন্দ্র কুমার ‘NEET (UG) 2026’ এবং ত্রিপুরার সরকারি সাধারণ ডিগ্রি কলেজগুলিতে ভর্তি প্রক্রিয়া সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হবেন।আজ ২৯ মে ২০২৬, বিকেল ৪টায় আগরতলার সিভিল সেক্রেটারিয়েটের প্রেস কনফারেন্স হলে এই সাংবাদিক সম্মেলনের…

Read More

শান্তিরবাজারে সিভিল ডিফেন্সের মক ড্রিল! এয়ার রেইড পরিস্থিতি মোকাবিলায় সচেতনতার বার্তা

শান্তিরবাজার মহকুমা শাসক কার্যালয়ে সিভিল ডিফেন্সের উদ্যোগে আয়োজিত হলো এক গুরুত্বপূর্ণ মক ড্রিল। সম্ভাব্য এয়ার রেইড বা ব্ল্যাকআউট পরিস্থিতির মতো জরুরি অবস্থায় সাধারণ মানুষকে সচেতন ও প্রস্তুত করে তুলতেই এই কর্মসূচির আয়োজন করা হয়।এই মক ড্রিল প্রসঙ্গে সিভিল ডিফেন্সের নোডাল অফিসার কাকলি সাহা জানান, যুদ্ধকালীন বা প্রতিকূল পরিস্থিতিতে যদি কখনও আকাশপথে আক্রমণ বা এয়ার স্ট্রাইকের…

Read More