Headlines

🚨 নাবালকের হাতে বাইক-স্কুটি, সোনামুড়ায় দুই মালিককে ৫০ হাজার টাকা জরিমানা

সোনামুড়া এলাকায় ভেহিকেল চেকিং চলাকালীন নাবালকদের হাতে থাকা একটি বাইক ও একটি স্কুটি আটক করে পুলিশ। সোনামুড়া গার্লস স্কুল থেকে সোনামুড়া ইংলিশ মিডিয়াম স্কুল সংলগ্ন এলাকায় যানবাহন পরীক্ষা করার সময় এই ঘটনা সামনে আসে।জানা যায়, আটক দুই নাবালক অভিভাবকের কাছ থেকে চাবি নিয়ে বাইক ও স্কুটি নিয়ে সোনামুড়া শহরে ঘুরতে বেরিয়েছিল। পরে সংশ্লিষ্ট গাড়ির মালিক…

Read Full News

সম্পত্তির বিবাদে রক্তাক্ত কমলপুর! ছোট ভাই খুনের অভিযোগ, গ্রেফতার ৩

জায়গা-সম্পত্তি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে ভয়াবহ হত্যাকাণ্ডের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে কমলপুর থানার বামনছড়া পঞ্চায়েতের গুরুচরণ গৌড়পাড়া এলাকায়। পরিবারের ছোট ছেলে জয় সিং গৌড় (৩৫)-কে খুনের অভিযোগ উঠেছে তাঁরই পরিবারের সদস্যদের বিরুদ্ধে।জানা গেছে, শুক্রবার রাত আনুমানিক ৯টা নাগাদ জায়গা-সম্পত্তি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে পরিবারের সদস্যদের মধ্যে বিবাদ শুরু হয়। সেই বিবাদের জেরেই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে…

Read Full News

চুরি যাওয়া সোনা বিক্রি করতে এসে পুলিশের জালে যুবক!

চুরি যাওয়া স্বর্ণালংকার বিক্রি করতে এসে পূর্ব থানার পুলিশের জালে ধরা পড়ল এক যুবক। গোপন সূত্রে খবর পেয়ে অভিযানে নামে পূর্ব থানার পুলিশ। অভিযোগ, চুরি যাওয়া স্বর্ণালংকার বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছিল।পুলিশের তৎপরতায় ঘটনাস্থল থেকেই ওই যুবককে আটক করা হয়। তার কাছ থেকে চুরি যাওয়া বলে সন্দেহ করা স্বর্ণালংকার উদ্ধার হয়েছে বলে জানা গেছে।আটক যুবককে…

Read Full News

রোদে প্রার্থনা সভার অভিযোগ! স্কুলের দাবিতে রাস্তায় ছাত্রছাত্রীরা

দক্ষিণ চড়িলাম ইংলিশ মিডিয়াম স্কুলের বিভিন্ন সমস্যার অভিযোগ তুলে রাস্তায় নামল স্কুলের ছাত্রছাত্রীরা। শনিবার দক্ষিণ চড়িলাম রামনগর রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় তারা।ছাত্রছাত্রীদের অভিযোগ, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা দীপিকা দেববর্মার নির্দেশে তাদের দীর্ঘ সময় রোদের মধ্যে দাঁড় করিয়ে প্রার্থনা সভা করানো হয়। এতে অনেকেই সমস্যার সম্মুখীন হচ্ছে বলে অভিযোগ তাদের।শুধু প্রার্থনা সভা নয়, বিদ্যালয়ে পানীয় জলের…

Read Full News

দক্ষিণ মাছমারায় নতুন অ্যাম্বুলেন্স, জনসেবায় বড় উদ্যোগ বিধায়ক ভগবান দাসের

পাবিয়াছড়া বিধানসভা এলাকার মানুষের চিকিৎসা পরিষেবায় আরও একধাপ এগিয়ে এল জনসেবা। বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে দক্ষিণ মাছমারা এলাকার ‘বাবা লোকনাথ মহিলা স্বনির্ভর গোষ্ঠী’ (SHG)-র সদস্যদের হাতে একটি শীতাতপ নিয়ন্ত্রিত অ্যাম্বুলেন্স তুলে দিলেন পাবিয়াছড়া বিধানসভার বিধায়ক ভগবান দাস।নতুন এই অ্যাম্বুলেন্সটি এলাকার সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিশেষ করে জরুরি পরিস্থিতিতে রোগীদের দ্রুত…

Read Full News

বিলোনিয়ায় পালিত জাতীয় ক্রীড়া দিবস, খেলোয়াড়দের হাতে স্মারক উপহার

জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে দক্ষিণ জেলা যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে বিলোনিয়ায় অনুষ্ঠিত হলো জেলা ভিত্তিক বিশেষ অনুষ্ঠান। বিলোনিয়া পুরাতন টাউন হলে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরার জেলাশাসক মোহাম্মদ সাজ্জাদ পি, বিলোনিয়া পুর পরিষদের চেয়ারম্যান নিখিল চন্দ্র গোপ, কুংফু অ্যাসোসিয়েশনের…

Read Full News

ড্রেন নির্মাণের কাজ পরিদর্শনে মেয়র, স্থানীয়দের সমস্যা শুনলেন দীপক মজুমদার

আগরতলা পুর নিগমের ৩২ নম্বর ওয়ার্ডের টাউন প্রতাপগড় রোড নম্বর ৩-এর কানাই সাহার গলিতে চলা ড্রেন নির্মাণের কাজ পরিদর্শন করলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।এদিন সরেজমিনে গিয়ে নির্মাণকাজের অগ্রগতি খতিয়ে দেখেন মেয়র। পাশাপাশি সংশ্লিষ্ট আধিকারিক ও কর্মীদের সঙ্গে কাজের বিভিন্ন দিক নিয়ে প্রয়োজনীয় আলোচনা করেন তিনি।পরিদর্শনকালে স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও কথা বলেন মেয়র। ড্রেন সংক্রান্ত…

Read Full News

অনাথ শিশু ও আশা কর্মীদের হাতে রাখি, মানবিক উদ্যোগে প্রতিমা ভৌমিক

রাখি বন্ধন উৎসব উপলক্ষে মানবিক উদ্যোগ নিলেন প্রাক্তন প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। উৎসবের দিনে অনাথ শিশু এবং আশা কর্মী বোনদের হাতে রাখি পরিয়ে তাঁদের সঙ্গে আনন্দ ভাগ করে নেন তিনি।ভ্রাতৃত্ব, ভালোবাসা ও সামাজিক সম্প্রীতির বার্তা নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে অনাথ শিশুদের সঙ্গে সময় কাটান প্রতিমা ভৌমিক। পাশাপাশি স্বাস্থ্য পরিষেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী আশা কর্মীদেরও রাখি পরিয়ে…

Read Full News

মনুশ্রীর অসুস্থতা নিয়ে অপপ্রচার, মুখ খুললেন প্রতিমা ভৌমিক

মনুশ্রীর অসুস্থতাকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে প্রাক্তন প্রতিমন্ত্রী তথা বিজেপি নেত্রী প্রতিমা ভৌমিককে নিয়ে যে অপপ্রচার চালানো হয়েছে, তার তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তিনি।সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন মন্তব্য ও প্রচারকে ঘিরে নিজের অবস্থান স্পষ্ট করেন প্রতিমা ভৌমিক। তিনি জানান, অসুস্থ মনুশ্রীর চিকিৎসা ও সুস্থতা নিয়ে মানুষের আবেগকে কাজে লাগিয়ে বিভ্রান্তিকর প্রচার চালানো অনভিপ্রেত।মনুশ্রীর দ্রুত…

Read Full News

কৃষ্ণনগর ক্লাবে আয়ুর্বেদিক হেলথ ক্যাম্প, স্বাস্থ্য পরীক্ষায় স্থানীয়রা

কৃষ্ণনগর ক্লাবের উদ্যোগে শনিবার অনুষ্ঠিত হলো বিশেষ আয়ুর্বেদিক হেলথ ক্যাম্প। স্থানীয়দের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং আয়ুর্বেদিক চিকিৎসা সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করতেই এই শিবিরের আয়োজন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডিএম বিশাল কুমার এবং কৃষ্ণনগর ক্লাবের প্রেসিডেন্ট উত্তম ঘোষ। শিবিরে বিভিন্ন স্বাস্থ্য সমস্যা নিয়ে আসা স্থানীয়দের স্বাস্থ্য পরীক্ষা করা…

Read Full News